রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামপুরা হত্যাকাণ্ডে হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড লন্ডন হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর গুজব: বাংলাদেশ হাইকমিশন মেগা প্রকল্প নয়, মানবসম্পদ উন্নয়নেই গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন শুরু, আইভ্যাকের নতুন নির্দেশনা দেশজুড়ে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, উপকৃত হবে ২ কোটি ৪০ লাখ শিশু ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ১২ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকায় কমতে পারে তাপমাত্রা রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল?
  • স্বপ্ন ভাঙলাে আর্জেন্টিনার

    ব্রাজিলের শিরোপা জয়

    ব্রাজিলের শিরোপা জয়
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। শেষ ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের কাজ ঠিকঠাক সারলেও শিরোপা জয়ের জন্য আর্জেন্টিনার প্রয়োজন ছিল ৪ গোলের জয়। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে ৩-২ গোলে হেরে শিরোপার স্বপ্ন শেষ হয়েছে ক্লদিও এচেভেরির দলের।

    চূড়ান্ত পর্ব শেষে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে, আর ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়া ও প্যারাগুয়ের পয়েন্ট সমান ৯ হলেও হেড টু হেডে কলম্বিয়া তৃতীয় এবং প্যারাগুয়ে চতুর্থ স্থানে থেকেছে।

    এ নিয়ে ১৩তম বার অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল ব্রাজিল। ২০২৩ সালে কলম্বিয়ায় অনুষ্ঠিত আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এই প্রতিযোগিতায় উরুগুয়ে ৮ বার ও আর্জেন্টিনা ৫ বার শিরোপা জিতেছে।

    চূড়ান্ত পর্বের প্রথম চার ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনার পয়েন্ট সমান ছিল ১০। গ্রুপ পর্বে ব্রাজিলের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হলেও চূড়ান্ত পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা। এতে শিরোপার ভাগ্য গড়ায় শেষ ম্যাচ পর্যন্ত। তবে শেষ ম্যাচে আর্জেন্টিনা হেরে যাওয়ায় গোল গড়ের হিসাব আর প্রয়োজন হয়নি।

    নেইমারের উত্তরসূরিরা দাপট দেখিয়ে ৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকেই অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন