শনিবার, ০৭ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার জ্বালানি সংকটে সরকার নির্ধারণ করলো সীমিত তেল এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়ে ২৩০ টাকা, ক্রেতাদের চাপ বেড়েছে বিএনপি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ইরান ইস্যুতে অবস্থান বদল ট্রাম্পের, দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ইঙ্গিত সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিডার সাবেক নির্বাহী সদস্য, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার বিআরটিসি চালু করছে ‘মহিলা বাস সার্ভিস’, সব কর্মী নারী
  • ২২ প্রতিষ্ঠান পেলো ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যাওয়ার্ড

    ২২ প্রতিষ্ঠান পেলো ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যাওয়ার্ড
    কোয়ালিটি অ্যাওয়ার্ড পেলো প্রাণ-আরএফএলসহ ২২ প্রতিষ্ঠান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ২২ প্রতিষ্ঠান। দেশের উৎপাদনশীলতায় অবদান রাখার জন্য এ পুরস্কার দেওয়া হয়।

    শনিবার (৮ জুন) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।


    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। সভাপতি হিসেবে ছিলেন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) মহাপরিচালক মুহাম্মদ মেসবাহুল আলম।


     

    যেসব উপখাতে পুরস্কার

    বৃহৎ শিল্প ক্যাটাগরির তৈরি পোশাক উপখাতে পুরস্কার পেয়েছে ইকোটেক্স লিমিটেড, ফকির ফ্যাশন লিমিটেড এবং স্কয়ার ফ্যাশন্স লিমিটেড।

     

    বৃহৎ শিল্প ক্যাটাগরির টেক্সটাইলে পুরস্কার পেয়েছে গ্রিন টেক্সটাইল লিমিটেড, ফোর এ ইয়ার্ন ডায়িং লিমিটেড এবং মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড।

    একই ক্যাটাগরিতে খাদ্য ও পানীয় উপখাতে ইস্পাহানি টি লিমিটেড, ওষুধ ও রসায়ন খাতে নুভিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেড পুরস্কার পেয়েছে।

    বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ইস্পাত, প্রকৌশল ও সেবা উপখাতে পুরস্কার পেয়েছে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড, এবং মাল্টিলাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

     

    তৈরিপোশাক উপখাতে পুরস্কার পেয়েছে এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড ও শান্তা এক্সপ্রেশন্স লিমিটেড।

    ওষুধ ও রসায়নে গেটওয়েল লিমিটেড এবং বায়োফার্মা লিমিটেড। ইস্পাত ও প্রকৌশলে পুরস্কার পেয়েছে বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড।

    ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে শেলটেক হোল্ডিংস লিমিটেড, রংপুর ফাউন্ড্রি লিমিটেড এবং আদজি ট্রিমস লিমিটেড পুরস্কার পেয়েছে।


    মাইক্রো শিল্প ক্যাটাগরি উপখাতে পুরস্কার পেয়েছে মাসকো ডেইরী এন্টারপ্রাইজ।


    কুটির শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে রূপকথা ফ্যাশন এবং রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটাগরিতে কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

    এছাড়া ইনস্টিটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড হিসাবে ট্রেডবডি/বাণিজ্য সংগঠন উপখাতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এ বছর পুরস্কার পেয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ