সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এনসিপি নেত্রী মনিরা শারমিনের বাবার মৃত্যু চন্দ্রমুখী চরিত্রে এবার কৌশানি মুখার্জি এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীকে ৭ দিনের রিমান্ড আবেদন বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল সরকারের বড় সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান অপ্রতিম হত্যায় অন্য কোনো কারণ ছিল কি না, উঠছে প্রশ্ন মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার, মামলা লাইব্রেরিতে বই হাতে অপু বিশ্বাস, কী বার্তা দিচ্ছেন তিনি! স্মার্টফোনে ভালো ছবি তুলতে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
  • সরকারের বড় সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

    সরকারের বড় সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন সরকারের বড় সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

    সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নবনির্মিত আইসিইউ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী যেসব হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেসব প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বরাদ্দও বৃদ্ধি করা হচ্ছে।

    তিনি বলেন, চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    দেশের চিকিৎসকদের দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসকদের আরও দক্ষ ও সক্ষম করে গড়ে তুলতে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে।

    অনুষ্ঠানে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউ সেবা সম্প্রসারণের বিষয়টিও তুলে ধরা হয়। হাসপাতালটি ২০০৫ সালে উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ২১ বছর পর সেখানে নতুন করে আইসিইউ সুবিধা সম্প্রসারণ করা হলো। এতে হাসপাতালটিতে নতুন ৪০টি আইসিইউ বেড যুক্ত হয়েছে।

    এদিকে, দেশের বিভিন্ন স্থানে অব্যবহৃত থাকা ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগও নিয়েছে সরকার। এসব উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন