বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি

    রাতে টাইগারদের সিরিজ বাঁচানোর লড়াই

    রাতে টাইগারদের সিরিজ বাঁচানোর লড়াই
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের মতো বিশ্ব ক্রিকেটের খর্বশক্তির দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে হেরে বসবে ২৪ বছর আগে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশ! বিশ্বকাপের আগে এমন ধাক্কা প্রত্যাশা করেননি টাইগার সমর্থকরা।

    কিন্তু সেটাই হয়েছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়ে লজ্জার হার উপহার পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তারা পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে।

     

    ফলে প্রেইরি ভিউতে আজ (বৃহস্পতিবার) সিরিজের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচামরার লড়াই। সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হবে নাজমুল হোসেন শান্তর দলকে।

    সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কোনো বিভাগেই ভালো করতে পারেনি টাইগাররা। ব্যাটিংয়ে বরাবরের মতো টপঅর্ডার ছিল ব্যর্থ। ফলে শেষ পর্যন্ত ১৫৩ রানের মামুলি সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

     

    টপঅর্ডারে লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা ফর্মে ফিরতে না পারলে বিশ্বকাপেও কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।

    বোলিংয়েও খুব একটা সুবিধা করতে পারেননি মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা। বিশেষ করে মোস্তাফিজ ডেথ ওভারে বেশ ভুগেছেন। নিজের শেষ দুই ওভারে খরচ করেন ৩২ রান। বিশ্বকাপের আগে অটোচয়েজ মোস্তাফিজের ফর্মে ফেরাও ভীষণ গুরুত্বপূর্ণ।

    সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সামনে তাই অনেকগুলো চ্যালেঞ্জ। সেইসব চ্যালেঞ্জ উৎড়ে কি নিজেদের সেরাটা দেখাতে পারবে শান্তর দল?


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ