বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মোস্তাফিজুরে আঘাতে ফেরত গেলেন লঙ্কান টপঅর্ডার

    মোস্তাফিজুরে আঘাতে ফেরত গেলেন লঙ্কান টপঅর্ডার
    মোস্তাফিজুর রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দলীয় ১৫ রানের ২ লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কাকে ফিরিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। দ্রুত ২ ওপেনারকে হারিয়ে ফেলার পর দায়িত্ব নিয়ে ব্যাট করার চেষ্টা করছিলেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা।

    তাদেরকে সেই কাজটি করতে দিলেন না এক ম্যাচ পর দলে ফেরা পেসার মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের গুড লেন্থের বল ঠেকাতে গিয়ে ব্যাটের ভেতরের সাইডে কানায় লাগান সামারাবিক্রমা। বলটি সহজেই গ্লাভসে জমা করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ১৫ বলে ১৪ রান করেন ফেরত যান লঙ্কান টপঅর্ডার।


    এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১২ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ৪৯ রান। মেন্ডিস ২২ ও আসালঙ্কা আছেন ৫ রানে অপরাজিত।

    আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।


    টস জিতে ব্যাট করতে নেমে তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ১৫ রানের মাথায় দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন বাংলাদেশের সেনসেশনাল পেসার তাসকিন। প্রথম দুই ডেলিভারিতে দারুণ আউটসুইংয়ে পরাস্ত করে তৃতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৮ বলে ১ রান করা লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফেরত পাঠান তাসকিন।

    ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে দারুণ আউটসুইয়ে ব্হিাইন্ড দ্য উইকেটে আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দোকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান তাসকিন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন