রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • উইলিয়ামসনের হাত ধরেই নিউজিল্যান্ডের ইতিহাস

    ঘুচেছে ৯২ বছরের আক্ষেপ

    ঘুচেছে ৯২ বছরের আক্ষেপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কেন উইলিয়ামসনের হাত ধরেই নতুন করে লিখা হলো নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাস, এমনটা বলাই যায়! ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো কিউইরা। দুই টেস্টের সিরিজে উইলিয়ামসনের সেঞ্চুরি তিনটি। এর মধ্যে সিরিজ জয়ের ম্যাচেও হাঁকিয়েছেন অপরাজিত শতক।

    হ্যামিল্টনে উইলিয়ামসনের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ঘুচেছে ৯২ বছরের আক্ষেপ। দুই ম্যাচ সিরিজ স্বাগতিকরা জিতেছে ২-০ ব্যবধানে।

     

    ১৯৩২ সালে প্রথম নিউজিল্যান্ড সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা, দুই দলের সেটিই ছিল প্রথম টেস্ট সিরিজ। এরপর গত ৯২ বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭টি সিরিজ খেলে ১৩টিই জিতেছে দক্ষিণ আফ্রিকা, ড্র হয়েছে ৪টি। অবশেষে সেই অজেয় দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারের স্বাদ দিলো কিউইরা।


    অথচ এই টেস্টে প্রথম ইনিংসে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকাই। ২৪২ করেও তারা নিউজিল্যান্ডকে ২১১ রানে গুটিয়ে দিয়েছিল।


    দ্বিতীয় ইনিংসে ডেভিড বেডিংহ্যামের সেঞ্চুরির পরও ২৩৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। কিউই অভিষিক্ত পেসার উইলিয়াম ও'ররকে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে একাই নেন ৫ উইকেট।

    নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৬৭ রানের। উইলিয়ামসনের ৩২তম সেঞ্চুরিতে জয় পেতে একদমই কষ্ট হয়নি কিউইদের।


    আগের টেস্টে দুই ইনিংসে ১১৮ আর ১০৯ করেছিলেন উইলিয়ামসন। এবার প্রথম ইনিংসে ৪৩ রানে ফিরলেও দলকে জেতানোর ইনিংসে ১৩৩ রানে অপরাজিত থাকেন কিউই ব্যাটিং স্তম্ভ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন