বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • অলরাউন্ডার মৃত্যুঞ্জয় হাসপাতালে ভর্তি

    অলরাউন্ডার মৃত্যুঞ্জয় হাসপাতালে ভর্তি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেশ কিছুদিন ধরেই অসুস্থ তরুণ অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মৃত্যুঞ্জয়ের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এডমিনের বরাত দিয়ে জানানো হয়েছে এ তথ্য।

    আজ (বুধবার) বিকেলে মৃত্যুঞ্জয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এডমিনের করা পোস্টটিতে ক্রিকেটারের সুস্থতার জন্য দোয়া চেয়ে লেখা হয়েছে, 'মোহাম্মদ মৃত্যুঞ্জয় বেশ কিছু দিন ধরে অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সবাই তার জন্য দোয়া করবেন যাতে সে দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারে।'

     

    এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার কথা ছিল এই পেস বোলিং অলরাউন্ডারের। এখন পর্যন্ত কোনো ম্যাচে দেখা যায়নি তাকে। এরই মধ্যে এলো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর।


    ২০২২ বিপিএলে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকের কীর্তি গড়ে আলোচনায় উঠে এসেছিলেন মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী। এরপর জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলেছেন। তবে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় জাতীয় দল থেকে ছিটকে পড়েন অল্প সুযোগ পেয়েই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন