বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • স্বপ্ন পূরণের কাছাকাছি সানজিদা

    স্বপ্ন পূরণের কাছাকাছি সানজিদা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বপ্ন পূরণের একদম কাছাকাছি সানজিদা আক্তার। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এই রাইট উইঙ্গার অপেক্ষায় ইন্ডিয়ান উইমেন্স লিগে অভিষেকের। তার দল ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ঘরের মাঠে মঙ্গলবার। প্রতিপক্ষ স্পোর্টস ওড়িশা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

    এ ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেই ওয়াসিম ইকবাল, শেখ মোহাম্মদ আসলাম, মোনেম মুন্নাদের পর কোনো বাংলাদেশি ফুটবলারের ইস্টবেঙ্গলে খেলার ইতিহাস তৈরি হবে।

     

    বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে ঐতিহ্যবাহী এই ক্লাবে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের পোস্টারগার্ল সানজিদার। তিনি ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে প্রথম বিদেশি নারী ফুটবলার।

    চলতি ভারতীয় নারী ফুটবল লিগে খেলছেন বাংলাদেশের দুই ফুটবলার। অন্যজন সাবিনা খাতুন। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক খেলেছেন কর্নাটকের দল কিকস্টার্টে।

     

    এরই মধ্যে দুই ম্যাচ খেলা হয়ে গেছে তার। সাবিনার খেলা প্রথম ম্যাচে কিকস্টার্ট গোলশূন্য ড্র করেছিল ওড়িশা এফসির বিপক্ষে। সোমবার দ্বিতীয় ম্যাচে ৫-১ গোলে হেরেছে হোপস এফসির বিপক্ষে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন