বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

    যুক্তরাষ্ট্রকে হারিয়ে ভারতের হ্যাটট্রিক

    যুক্তরাষ্ট্রকে হারিয়ে ভারতের হ্যাটট্রিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ২০১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এতে গ্রুপ-এ তে ৩ ম্যাচের ৩টিতেই জিতেই জয়ের হ্যাটট্রিক করেছে ভারতীয় যুবারা। গোটা ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে উদয় শাহারানের দল।

    ব্লুয়েমপন্টেইনে টস হেরে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের সামনে রানের পাহাড় দাঁড় করায় ভারত। এক সেঞ্চুরি আর এক ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ৩২৬ তোলে ভারতীয়রা। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান করে যুক্তরাষ্ট্র।

     

    ভারতের হয়ে সেঞ্চুরি হাঁকান ওপেনার অশ্বিন কুলকারনি। ১১৮ বলে ১০৮ রান করেন তিনি। ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায় ইনিংস সাজান এই ভারতীয় ব্যাটার। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলে দুর্দান্ত ফিফটি হাঁকান মুশের খান। ৭৬ বলে ৭৩ রান (৬ বাউন্ডারি আর ১ ছক্কায়) করেন তিনি।


    যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ ৭৩ বলে ৪০ রান করেন উতকার্শ শ্রীভাসতাবা। ৭১ বলে ২৭ রান করেন আমোঘ আরেপাল্লী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন