বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

    ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাঁ-হাতি পেসার মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ের পরও ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে ৮৪ রানে হেরে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশের যুবারা।

    ৮ ওভারে ৪৩ রানে ৫ উইকেট নিয়ে যুব ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করেন মারুফ। বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে যুব বিশ্বকাপে ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি।

    এর আগে যুব বিশ্বকাপে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন হান্নান সরকার, রাকিবুল হাসান, তানভীরুল ইসলাম, নাজমুল হোসেন, এনামুল হক জুনিয়র ও আফিফ হোসেন। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সপ্তম সেরা বোলিং মারুফের।

    টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ব্লুমফন্টেইন টস জিতে আজ প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ৩১ রানের মধ্যে ভারতের ২ উইকেট শিকার করেন মারুফ। তৃতীয় উইকেটে ১৪৪ বলে ১১৬ রানের জুটি গড়ে ভারতকে খেলায় ফেরান আদর্শ সিং ও উদয় সাহারান।

    ৩২তম ওভারে আদর্শকে ৭৬ রানে আউট করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার চৌধুরি এমডি রিজওয়ান। আরেক সেট ব্যাটার সাহারানকে ৬৪ রানে বিদায় করেন স্পিনার রাব্বি।

    আদর্শ ও সাহারানের হাফ-সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পেয়েছিলো ভারত। কিন্তু ভারতীয় ইনিংসের শেষ ৭ ওভারে আরো ৩ উইকেট শিকার করেন মারুফ। এতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রানের বেশি করতে পারেনি ভারত।

    গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪১ রানে ৪ উইকেট নিয়েছিলেন মারুফ। এবার যুব বিশ্বকাপে ভারতের সামনে আরো একবার জ্বলে উঠলেন তিনি।

    এছাড়া বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন রিজওয়ান ও মাহফুজুর।

    জবাবে ৩৮ রানের সূচনা পেলেও ৫০ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে ১১৮ বলে ৭৭ রনের জুটি গড়ে বাংলাদেশকে খেলায় ফেরান আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমস। দলীয় ১২৭ রানে ভাঙে আরিফুল ও শিহাবের জুটি। ৩টি চারে ৪১ রান করেন আরিফুল।

    তবে হাফ-সেঞ্চুরি পর বেশি দূর যেতে পারেননি শিহাব। ৭টি চারে ৭৭ বলে ৫৪ রানে আউট হন তিনি।

    পরের দিকে বাংলাদেশের আর কোনো ব্যাটারই লড়াই করতে না পারলে ৪৫ দশমিক ৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের সৌমি পান্ডিয়া ৪ উইকেট নেন।

    আগামী ২২ জানুয়ারি একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন