বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • অস্ট্রেলিয়াকে হারাল জুনিয়র টাইগাররা

    অস্ট্রেলিয়াকে হারাল জুনিয়র টাইগাররা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ শুরুর আগে বাড়তি অনুপ্রেরণা পেল বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে জুনিয়র টাইগাররা। বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে অজিদের ৫ উইকেটে হারিয়েছে তারা।

    বুধবার বিশ্বকাপ শুরুর আগে দ্বিতীয় ও শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। রোহানাত দোল্লা বর্ষণের হ্যাটট্রিকে আগে ব্যাট করা অজিদের মাত্র ১৬৫ রানে আটকে দেয় টাইগার যুবারা। জবাবে রিজওয়ানের অর্ধশতকে ভর করে জয় তুলে নেয় দল।

    অজিদের হয়ে এদিন সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন হারজাস সিং। বাংলাদেশের হয়ে একাই চার উইকেট নিয়েছেন বর্ষণ। ইনিংসের ৩৪তম ওভারে রায়ান হিকস, এইডেন ও’কন্নর এবং ম্যাকমিলানকে ফিরিয়ে হ্যাটট্রিক তুলে নেন তিনি। এ ছাড়া মাহফুজুর নিয়েছেন দুটি উইকেট।

    ১৬৬ রান তাড়ায় উদ্বোধনী জুটি ভাঙে ৩৭ রানে। ভিডলারের বলে ক্যাচ দিয়ে ফেরেন ২৫ বলে ১৯ রান করা আদিল। আরেক ওপেনার আশিকুরকেও ইনিংস বড় করার আগে (২০) ফেরান ভিডলার। বেশিক্ষণ টিকতে পারেননি জিসান। ২৩ রান আসে তার ব্যাটে।
    এরপর আরিফুল ইসলামকে সাথে নিয়ে এগিয়ে যেতে থাকেন রিজওয়ান।

    দুজনে মিলে যোগ করেন ৩৫ রান। আরিফুলের বিদায়ে ভাঙে তাদের এই জুটি। আহরার আমিনও সুবিধা করতে না পেরে ফেরেন ৯ রানে। তবে শিহাব জেমসকে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন রিজওয়ান। তিনি অপরাজিত ছিলেন ৫৯ বলে ৫৩ রানের ইনিংস খেলে।

    আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের লড়াই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন