বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • অনলাইনে বিপিএলের টিকিট কাটবেন যেভাবে 

    অনলাইনে বিপিএলের টিকিট কাটবেন যেভাবে 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দশম আসর। ১৯ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। প্রায় দেড় মাসের এই ক্রিকেট উৎসবে ব্যাপক দর্শক সমাগম আশা করছে আয়োজক বিসিবি। নতুন আসরে চমক দিতেও প্রস্তুত তারা। 

    বিপিএলের এবারের আসরে রাখা হয়েছে অনলাইনে টিকেট কাটার ব্যবস্থা। ঘরে বসে টিকিট কাটা যাবে সহজেই। যদিও টিকিট সংগ্রহ করতে হবে স্টেডিয়াম থেকেই। ইতিমধ্যে প্রথম দিনের দুই ম্যাচের টিকিট উন্মুক্ত করা হয়েছে। ১৯ তারিখের সেই ম্যাচের টিকিট কাটা যাবে আজ রাত ১১টা ৪৫ পর্যন্ত। 

    ঘরে বসে অনলাইনে বিপিএলের টিকিট কাটতে হলে চলে যেতে হবে  https://ticket.tigercricket.com.bd/ এই ওয়েব অ্যাড্রেসে। সেখানে নিজের জাতীয় পরিচয়পত্রের নম্বর, ফোন নম্বর এবং ইমেইল দ্বারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপরেই আপনার ফোনে একটি ৮ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাঠানো হবে। যার মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। 

    এরপরেই স্বয়ংক্রিয়ভাবে তা চলে যাবে টিকিট কেনার অপশনে। যেখানে শুরুতে কোন গ্যালারিতে বসবেন তা ঠিক করতে হবে। এরপরেই তা চলে যাবে পেমেন্ট গেটওয়েতে। এখানে মোবাইল ব্যাংকিং কিংবা কার্ডের তথ্য প্রদানের মাধ্যমে টিকিট কেনা সম্পন্ন হবে।

    এরপরেই আপনার ফোনে বিসিবির পক্ষ থেকে একটি টিকিট কোড দেওয়া হবে। ম্যাচের দিন স্টেডিয়ামের নির্ধারিত টিকিট কাউন্টার বুথে এই কোড এবং জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কার্ড সংগ্রহ করা যাবে। 

    এবারের বিপিএলে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা করে। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিট মিলবে ১৫০০ টাকায়। দর্শকরা ক্লাব হাউজের টিকিট কিনতে পারবেন ৮০০ টাকায়।

    নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা করে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে মাত্র ২০০ টাকায়। সর্বনিম্ন মূল্যে এই স্ট্যান্ডে বসেই বিপিএলের খেলা দেখতে পারবেন দর্শকরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন