বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • নিয়ম ভঙ্গের দায়ে ২ বছরের জন্য নিষিদ্ধ নাসির

    নিয়ম ভঙ্গের দায়ে ২ বছরের জন্য নিষিদ্ধ নাসির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি দমন বিধি লঙ্ঘনের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নাসির হোসেনকে দুই বছরের নিষেধাজ্ঞা ও ছয় মাসের জন্য বরখাস্ত করেছে।

    মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আইসিসি এক বিবৃতিতে নাসির হোসেনের শাস্তি নিশ্চিত করেছে।

    জানা গেছে- ঘটনাটি মূলত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টেন লিগকে কেন্দ্র করে। ২০২০-২১ আসরে ঘটা এই কাণ্ডের জন্য নাসিরসহ মোট আটজনকে অভিযুক্ত করা হয়েছিল। তারা সবাই পুনে ডেভিলস ফ্র্যাঞ্চাইজির সাথে সংশ্লিষ্ট।

    যারা অভিযুক্তদের প্রভাবিত করতে চেয়েছিলেন তারা আকসুর তালিকায় থাকা শীর্ষ ও পরিচিত অপরাধী। তারা ডেভিলস ক্যাম্পে ম্যাচের ফলাফল পরিবর্তনে প্রভাব রাখার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত যদিও তাদের সব অপচেষ্টা আকসুর কারণে ভেস্তে গেছে।

    সেবার নাসির পুনের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ওই সময়ই পুনে শেষবার টুর্নামেন্টে অংশ নিয়েছে। বাংলাদেশের হয়ে ২০১৮ সালে সর্বশেষ খেলা নাসির ছাড়া বাকি অভিযুক্তরা হলেন- যৌথ মালিক কৃষান কুমার চৌধুরী এবং পারাগ সাংভি, দুজন ঘরোয়া ক্রিকেটার রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান, ব্যাটিং কোচ আসার জাইদি, সহকারী কোচ সানি ঢিলন, টিম ম্যানেজার শাদাব আহমেদ।

    অভিযুক্তদের মধ্যে হাই প্রোফাইল নামটি ছিল ৩১ বছর বয়সী নাসির। তার বিরুদ্ধে আনা অন্যতম অভিযোগটি হলো ৭৫০ মার্কিন ডলারের উপহার পেয়েও সেটির বিষয়ে আকসুকে কিছুই জানাননি তিনি।

    যৌথ মালিক সাংভির বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল ম্যাচের ফলের ওপর বাজি ধরার চেষ্টা। জাইদি, জাভেদ ও ঢিলনের বিরুদ্ধে অন্যতম অভিযোগটি ছিল ম্যাচ পাতানোর।

    অভিযুক্তদের মধ্যে ক্রিকেটার নাসির হোসেন ও টিম ম্যানেজার শাদাব ছাড়া বাকি ৬ জনকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। একই সময়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের দুজনকে জবাব দিতে বলা হয়েছিল। শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা পেলেন বাংলাদেশের অলরাউন্ডার।

    বাংলাদেশের জার্সিতে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্তু ১১৫ ম্যাচ খেলতে নেমেছে। ৩৯ উইকেট নেয়ার পাশাপাশি করেছেন ২৬৯৫ রান।

    তারপর থেকে ঘরোয়া ক্রিকেট খেলছেন নাসির। সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে।

    নাসির আবার আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাবেন ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন