বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বৃষ্টি আইনে প্রস্তুতি ম্যাচে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

    বৃষ্টি আইনে প্রস্তুতি ম্যাচে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে বৃষ্টি আইনে ১১২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের যুবারা।

    রোববার রাতে প্রিটোরিয়ায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে নির্ধারিত ৪৯ ওভারে ৯ উইকেটে ২৩৮ রান করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার পুলিন্দু পেরেরা।

    প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের আটজন বোলার বোলিং করেছেন। স্পিনার ওয়াসি সিদ্দিক দু’টি, ইকবাল হোসেন-মারুফ মৃধা-রিজওয়ান ও রাফি উজ্জামান রাফি একটি করে উইকেট নেন।

    বৃষ্টি আইনে ৩৬ দশমিক ২ ওভারে ২৩২ রানের নতুন টার্গেট পায় বাংলাদেশ। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ৯ উইকেটে ১১৯ রান করে ম্যাচ হারে তারা। বাংলাদেশের পক্ষে জিশান আলম ২৬, আদিল বিন সিদ্দিক ১৫ ও মোহাম্মদ শিহাব জেমস ১২ রান করেন।

    আগামী ১৭ জানুয়ারি দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

    ১৯ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন