বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের প্রধান কোচ

    দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের প্রধান কোচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেষ হলো পাকিস্তান ক্রিকেটে গ্র্যান্ট ব্র্যাডবার্ন অধ্যায়। পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন তিনি। বাবর-শাহিনদের সাথে সম্পর্ক শেষ করে পাড়ি জমাচ্ছেন ইংলিশ কাউন্টিতে।

    ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামরগনের সাথে তিন বছরের চুক্তি করেছেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। আগামী মাস থেকেই দলটির প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি। ফলে শেষ হচ্ছে পাকিস্তান দলের সাথে তার ৫ বছরের পথচলা।

    ২০১৮ সাল থেকেই পাকিস্তানের ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন ব্র্যাডবার্ন। শুরুতে ফিল্ডিং কোচ হিসেবে তিনি যুক্ত হলেও এরপর লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হয় তার কাঁধে। এরপর সাকলাইন মুশতাক পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছাড়লে তার স্থলাভিষিক্ত হন ব্র্যাডবার্ন।

    ভারত বিশ্বকাপেও পাকিস্তানের দায়িত্বে ছিলেন ব্র্যাডবার্ন। তবে বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। ছিলেন না অবশ্য অস্ট্রেলিয়া সফরেও। এমতাবস্থায় অবশেষে নিজেই সরে দাঁড়ালেন ব্র্যাডবার্ন।

    নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্র্যাডবার্ন। তিনি পাকিস্তান দলকেও শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের সাথে চমৎকার অধ্যায়ের ইতি টানার এখনই সময়। ৫ বছরে তিনটি ভূমিকায় কাজ করেছি, নিজের অর্জন নিয়ে আমি গর্বিত। দারুণ সব খেলোয়াড়, কোচ ও স্টাফদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। পাকিস্তান দল, স্টাফ ও দলের সাথে সম্পৃক্ত সবার সাফল্য ও উন্নতি কামনা করি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন