বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মাগুরায় সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফি

    মাগুরায় সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের হয়ে নির্বাচনী প্রচারে গেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক নিজেও নৌকা প্রতীকে টানা দ্বিতীয়বার নির্বাচিত হতে নড়াইল-২ আসন থেকে লড়ছেন। নিজের প্রচারণার তুমুল ব্যস্ততার মাঝেই সাকিবের প্রচারণায় অংশ নিতে মাগুরা ছুটে গেছেন মাশরাফী।

    বৃহস্পতিবার ছাদখোলা গাড়িতে টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডারের হয়ে প্রচারণায় নামেন মাশরাফী। এ সময় তাকে লিফলেট বিতরণ করতে ও মানুষের সঙ্গে হাত মেলাতে দেখা যায়।

    মাশরাফীর সঙ্গে ছিলেন সৌম্য সরকার, রনি তালুকদার, জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান, আবু হায়দার রনি। সবার মাঝে ছিলেন উৎফুল্ল সাকিব। লাল-সবুজের দলের সাবেক অধিনায়ক মুহূর্তটি সেলফিতে ধারণ করেছেন। যা টাইগার ওপেনার সৌম্য সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেই চলে এসেছে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে।

    সাকিবের হয়ে নির্বাচনী প্রচারণা চালাতে বাগেরহাট থেকে ছুটে এসেছেন রুবেল হোসেনও। মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব নির্বাচনের মাঠে পাশে পেয়েছেন ক্রিকেট মাঠের একঝাঁক নতুন-পুরনো সৈনিককে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন