বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ইতিহাস গড়ে দেশের মাটিতে টিম টাইগার্স

    ইতিহাস গড়ে দেশের মাটিতে টিম টাইগার্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জিতে ইতিহাস গড়েছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। বিগত ১৫ বছরে যা কখনো হয়নি, তেমন কীর্তিই গড়েছে এই বাংলাদেশ। সাদা বলের ক্রিকেটে প্রথমবার কিউইদের তাদেরই মাটিতে হারিয়েছে বাংলাদেশ।

    এমন স্মরণীয় সিরিজ শেষে সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শান্ত-লিটনরা। 

    বিশ্বকাপে ভরাডুবির পর খানিকটা নতুন আঙ্গিকেই দল সাজাতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরের মাটিতে শক্তিশালী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে নতুনের এক বার্তাও দিয়ে রেখেছিল তারা। তবে বড় পরীক্ষা অপেক্ষা করছিল নিউজিল্যান্ডে অ্যাওয়ে সিরিজকে সামনে রেখে।  

    এর আগে সাদা বলের ক্রিকেটে কখনোই নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো হয়নি টাইগারদের। দলের বেশকিছু সিনিয়র ক্রিকেটার না থাকায়, সেই কাজটা ছিল আরও কঠিন। তবে, নাজমুল হোসেন শান্তর দল বাংলাদেশকে উপহার দিয়েছে মনে রাখার মত সিরিজ। 

    বছরের শেষ ওয়ানডে সিরিজ জেতা না হলেও, শেষ ওয়ানডেতে অন্তত জয় পেয়েছে। অন্যদিকে টি-টোয়েন্টিতে সিরিজের প্রথম ম্যাচেও এসেছে আশাবাদী হওয়ার মতো এক জয়। সিরিজে প্রথম দুই ওয়ানডেতে হারলেও লড়াই করেছে টাইগাররা। তৃতীয় ওয়ানডেতে রীতিমত পাত্তাই দেওয়া হয়নি। আবার টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৩৪ রানে গুটিয়ে ফেলার পর ৫ উইকেটের জয়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন