সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুত রাজশাহী, কাল জনসভা জ্বালানি খাতে আট মাসে ৪১২ কোটি ডলার ভর্তুকি দিয়েছে সরকার ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ ইতালিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, গ্রেপ্তার ১৯৭ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় ঘাটতি ছিল কি না, তদন্ত চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি নিরাপত্তা ও বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শান্তি আলোচনার স্বার্থেই রাশিয়ার নিষেধাজ্ঞা স্থগিত: ট্রাম্প নিজের সন্তানের ভবিষ্যতের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী শুষ্ক মৌসুমে আগুনের ঝুঁকি, ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা অনলাইনে ব্যবসার লাইসেন্স, মেয়াদ বাড়ছে ৩ থেকে ৫ বছর: বাণিজ্যমন্ত্রী
  • জ্বালানি খাতে আট মাসে ৪১২ কোটি ডলার ভর্তুকি দিয়েছে সরকার

    জ্বালানি খাতে আট মাসে ৪১২ কোটি ডলার ভর্তুকি দিয়েছে সরকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি খাতে গত আট মাসে ৪১২ কোটি ডলার ভর্তুকি দিয়েছে সরকার। একই সময়ে আগের সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

    সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ‘ইএসজি প্ল্যাটফর্ম’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

    উপদেষ্টা বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া দুর্বল অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি এবং শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সংকট—এই তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বর্তমান সরকারকে।

    এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আহরণ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় বাড়ানোর মাধ্যমে একটি সক্ষম ও সুস্থ বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন উপদেষ্টা।

    তিনি বলেন, ২০২৯ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জোরালো সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন জরুরি। ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

    বাংলাদেশ নিজস্ব উন্নয়ন পরিকল্পনা ও সংস্কার কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, উন্নয়ন সহযোগীরাও দেশের এই অগ্রগতি পর্যবেক্ষণ করছে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন