সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ ইতালিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, গ্রেপ্তার ১৯৭ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় ঘাটতি ছিল কি না, তদন্ত চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি নিরাপত্তা ও বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শান্তি আলোচনার স্বার্থেই রাশিয়ার নিষেধাজ্ঞা স্থগিত: ট্রাম্প নিজের সন্তানের ভবিষ্যতের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী শুষ্ক মৌসুমে আগুনের ঝুঁকি, ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা অনলাইনে ব্যবসার লাইসেন্স, মেয়াদ বাড়ছে ৩ থেকে ৫ বছর: বাণিজ্যমন্ত্রী দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • শান্তি আলোচনার স্বার্থেই রাশিয়ার নিষেধাজ্ঞা স্থগিত: ট্রাম্প

    শান্তি আলোচনার স্বার্থেই রাশিয়ার নিষেধাজ্ঞা স্থগিত: ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার স্বার্থে মস্কোর ওপর আরোপিত বেশ কয়েকটি নিষেধাজ্ঞা স্থগিত করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য, এমন কোনো পদক্ষেপ নিতে চান না, যাতে রাশিয়া আলোচনার টেবিল থেকে সরে যায়।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আলোচনা করছেন। তাই এমন কিছু করতে চান না, যা আলোচনার পথ বাধাগ্রস্ত করতে পারে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের মতপার্থক্য বাড়ার মধ্যে শুক্রবার রাতে নিষেধাজ্ঞাগুলো স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। নিষেধাজ্ঞাগুলো কার্যকর হওয়ার কথা ছিল এর দুই দিন পর।

    রোববার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ নেওয়া হবে ঐতিহাসিক ভুল। অন্যদিকে, ট্রাম্পের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন রাশিয়ার দূত কিরিল দিমিত্রিয়েভ। তাঁর দাবি, মার্কিন কংগ্রেসে পাস হওয়া এবং সেপ্টেম্বরে প্রেসিডেন্টের স্বাক্ষরে আইনে পরিণত হওয়া নিষেধাজ্ঞাগুলো যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারের বড় ধরনের ক্ষতি করতে পারত।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তকে ৬০ দিনের বিরতি হিসেবে বর্ণনা করেছেন। এ সময়ে যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতির ওপর নিষেধাজ্ঞাগুলোর সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।

    ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প জেলেনস্কির সমালোচনা করেন। তিনি দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ শেষ করতে চান না, এমনকি হয়তো কখনোই চাননি। ট্রাম্প আরও বলেন, দুই বছর আগে জেলেনস্কি বর্তমান সময়ের তুলনায় আরও ভালো চুক্তি করতে পারতেন।

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে জেলেনস্কি যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে আসছেন। একই সঙ্গে তিনি বারবার বলেছেন, পুতিন প্রকৃতপক্ষে শান্তি চান না।

    এদিকে, রাশিয়ার কাছ থেকে ডিজেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি বিতর্কিত চুক্তি ঘিরে গত সপ্তাহে ওয়াশিংটন ও কিয়েভের সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দেয়। রাশিয়ার তেল রপ্তানির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকলেও দেশটি তেল বিক্রি অব্যাহত রেখেছে। এর বড় অংশই যায় চীন ও ভারতে, অনেক ক্ষেত্রে বাজারদরের তুলনায় কম দামে।

    জ্বালানি ও পরিচ্ছন্ন বায়ুবিষয়ক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (ক্রেয়া) তথ্য অনুযায়ী, রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেক কিনেছে চীন এবং প্রায় ৩৭ শতাংশ নিয়েছে ভারত।

    রাশিয়া থেকে ডিজেল কেনার চুক্তির ঘোষণা দেওয়ার পাশাপাশি জেলেনস্কিকে পুতিনের তুলনায় মোকাবিলা করা বেশি কঠিন বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের এক শীর্ষ সম্মেলনে জেলেনস্কি বলেছিলেন, প্রকৃত নেতাদের সঙ্গে থাকতে পেরে তিনি আনন্দিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন