সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুত রাজশাহী, কাল জনসভা জ্বালানি খাতে আট মাসে ৪১২ কোটি ডলার ভর্তুকি দিয়েছে সরকার ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ ইতালিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, গ্রেপ্তার ১৯৭ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় ঘাটতি ছিল কি না, তদন্ত চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি নিরাপত্তা ও বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শান্তি আলোচনার স্বার্থেই রাশিয়ার নিষেধাজ্ঞা স্থগিত: ট্রাম্প নিজের সন্তানের ভবিষ্যতের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী শুষ্ক মৌসুমে আগুনের ঝুঁকি, ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা অনলাইনে ব্যবসার লাইসেন্স, মেয়াদ বাড়ছে ৩ থেকে ৫ বছর: বাণিজ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুত রাজশাহী, কাল জনসভা

    প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুত রাজশাহী, কাল জনসভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাচ্ছেন তারেক রহমান। তাঁর সফর ঘিরে নগরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জনসভার মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। পাশাপাশি নগরীর পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।

    সোমবার (১৯ অক্টোবর) সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন স্থানে সাজসজ্জা করা হয়েছে। ঐতিহাসিক মাদরাসা ময়দানে জনসভার আয়োজন ঘিরে প্রস্তুত করা হয়েছে মঞ্চ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো। সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিএনপির নেতারা প্রস্তুতির কাজ তদারকি করছেন।

    সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর। পরে বিকেল ৩টায় ঐতিহাসিক মাদরাসা ময়দানে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

    প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজশাহী মহানগরী ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতায়াতের পথ, অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সফর নির্বিঘ্ন করতে বিভিন্ন সংস্থা সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশও প্রধানমন্ত্রীর যাতায়াতের রুট, অবতরণস্থল ও কর্মসূচির স্থানগুলোতে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেছে। পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জনসভা সফল করতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

    দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছে আয়োজকরা। এ লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

    ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সফর ঐতিহাসিক। সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজশাহী বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর সফর সফল করার জন্য কাজ করছেন।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন