বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সহকর্মী আপনাকে অপছন্দ করেন কি না, বুঝবেন যে ৫ লক্ষণে এআই ও ডিপফেকের ফাঁদে বাড়ছে সাইবার প্রতারণা মানুষের ভালোবাসা পেতে ইসলামের ৪ সুন্দর শিক্ষা অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ, ব্যাটিংয়ে উন্নতি দেখছেন বাংলাদেশের কোচ এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি অপরাধ, বললেন মেহজাবীন ব্যাংকে পরিবারতন্ত্র কমানোর সংস্কার প্রস্তাবে ছাড় দিচ্ছে সরকার সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ জাপানের বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনেও উত্তরা-আজমপুরে শ্রমিকদের সড়ক অবরোধ বাকুতে সিআইসিএ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ, ব্যাটিংয়ে উন্নতি দেখছেন বাংলাদেশের কোচ

    অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ, ব্যাটিংয়ে উন্নতি দেখছেন বাংলাদেশের কোচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টিতে হতাশার পর ওয়ানডে সিরিজেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজজুড়ে টপ অর্ডারের ব্যর্থতা চোখে পড়লেও মিডল অর্ডারে কিছু উন্নতি দেখছেন প্রধান কোচ ডেভিড হেম্প।

    সিরিজের শেষ ওয়ানডেতে ১৭২ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুতে নিয়মিত উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি। তবে মিডল অর্ডারের ব্যাটারদের পারফরম্যান্সে কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন কোচ।

    ঢাকা পোস্টকে হেম্প বলেন, ম্যাচের ফল পক্ষে না এলেও মিডল অর্ডারে ছোট ছোট কিছু উন্নতি হয়েছে। তবে ব্যাটিংয়ে আরও কাজ করার এবং পরিকল্পনাকে গুছিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

    সিরিজের তিন ম্যাচেই টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে হেম্প বলেন, ব্যাটিং গ্রুপের লক্ষ্য সব সময় রান তোলার দিকে মনোযোগী থাকা এবং ক্রিজে সক্রিয় থেকে খেলা। এই সিরিজে নির্দিষ্ট কিছু সময়ে তার প্রমাণ মিললেও পুরোপুরি অভ্যস্ত হতে আরও সময় লাগবে।

    অস্ট্রেলিয়ার শক্তিমত্তার কথাও উল্লেখ করেন বাংলাদেশের প্রধান কোচ। তাঁর মতে, অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল। আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ ব্যাটারের মধ্যে তাদের তিনজন এবং শীর্ষ ১০ বোলারের মধ্যে পাঁচজন রয়েছেন। তাই এই সিরিজ বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা ছিল বলে মনে করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন