বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা ইউএইতে জনতা ব্যাংকের কার্যক্রম টিকিয়ে রাখতে ৩০ কোটি দিরহাম দিচ্ছে সরকার ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংকের গোলাবর্ষণে দুই সেনাসদস্য নিহত পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজের প্রত্যয় স্পেনে দ্বিতীয় ফুটবল ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প পদক্ষেপ নেওয়া হচ্ছে: রিজভী হাইকোর্টের রুল খারিজ, ছবি ছাড়া হবে না জাতীয় পরিচয়পত্র রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে বাংলাদেশের সুযোগ কাজে লাগানোর আহ্বান
  • স্পেনে দ্বিতীয় ফুটবল ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি

    স্পেনে দ্বিতীয় ফুটবল ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফুটবলের মাঠে সাফল্যের পাশাপাশি ক্লাব মালিকানাতেও নিজের পরিধি বাড়াচ্ছেন লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা নিতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। ইএসপিএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    বর্তমানে এলদেন্সের মালিকানা রয়েছে কলম্বিয়ার বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচের হাতে। কলম্বিয়া ও সুইজারল্যান্ডে আরও কয়েকটি ফুটবল ক্লাবের মালিকানা রয়েছে প্রতিষ্ঠানটির।

    তবে এলদেন্সের মালিকানা মেসির হাতে যাওয়ার প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি। চুক্তি চূড়ান্ত করার আগে প্রয়োজনীয় ডিউ ডিলিজেন্স সম্পন্ন করতে হবে। পাশাপাশি স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) অনুমোদনও প্রয়োজন হবে।

    চুক্তি সম্পন্ন হলে স্পেনে মেসির মালিকানাধীন ক্লাবের সংখ্যা দাঁড়াবে দুটি। এর আগে চলতি বছর বার্সেলোনার পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়া কিনেছেন তিনি। ক্লাবটি এখনো আধা-পেশাদার পর্যায়ে রয়েছে।

    এলদেন্সের মালিকানা নিলে মেসি প্রথমবারের মতো স্পেনের একটি পেশাদার ফুটবল ক্লাবের মালিক হবেন। বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগে খেলছে এলদেন্স।

    এর বাইরে সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের সঙ্গেও আংশিক মালিকানায় যুক্ত আছেন মেসি।

    খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের শেষ অধ্যায়ে থাকা মেসি এভাবে ধীরে ধীরে ফুটবল ক্লাবের মালিকানা ও ব্যবস্থাপনার সঙ্গেও নিজের সম্পৃক্ততা বাড়াচ্ছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ