রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ইসমাইলের লুঙ্গির কোচে থাকা টাকা দেখেই হত্যার পরিকল্পনা সুপারভাইজারের ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু, রাজ্যজুড়ে সতর্কতা হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী উন্নয়ন প্রক্রিয়ায় নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: স্পিকার দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯ নড়াইলে ৭ শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
  • জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর প্রথম ম্যাচে মাঠে নেমেই অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকার অ্যাসিস্টে শুরু হলেও শেষ পর্যন্ত আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। উত্তাপ ছড়ানো ম্যাচটি মায়ামির স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ম্যাচটি অবশ্য নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। বজ্রঝড়ের কারণে দেড় ঘণ্টারও বেশি সময় খেলা পিছিয়ে যায়।
    বিলম্বের পর শুরু হওয়া ম্যাচে ৩২ মিনিটে মেসির কর্নার থেকে গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

    তবে তিন মিনিট পরই সমতায় ফেরে আটলান্টা। গোল করেন মিগেল আলমিরন। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আবারও এগিয়ে যায় মায়ামি। উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ দারুণ এক গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

    দ্বিতীয়ার্ধে নাটক আরও বাড়ে। আটলান্টা ইউনাইটেড দুটি বিতর্কিত পেনাল্টি পায়। প্রথমটি থেকে গোল করতে পারেননি আলমিরন। তার নেওয়া শট ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট-ক্লেয়ার। তবে দ্বিতীয় পেনাল্টিতে আর ভুল করেননি ব্রিল এমবোলো। তার গোলে ২-২ সমতায় ফেরে আটলান্টা।

    শেষ দিকে ম্যাচ জেতার সুযোগ পেয়েছিলেন মেসিও। দুটি পরিষ্কার সুযোগ পেলেও গোল করতে পারেননি আর্জেন্টাইন তারকা। এরপর মেসির নেওয়া কর্নার থেকে নিজেদের গোলরক্ষক লুকাস হোয়োস প্রায় আত্মঘাতী গোল করে বসেছিলেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় উত্তপ্ত ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়।

    এই ড্রয়ে ২৮ ম্যাচে ইন্টার মায়ামির পয়েন্ট দাঁড়িয়েছে ৪৩। ইস্টার্ন কনফারেন্সের পাশাপাশি পুরো এমএলএসের নিয়মিত মৌসুমের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা ১০ পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে ২২ পয়েন্ট নিয়ে আটলান্টা ইউনাইটেড ইস্টার্ন কনফারেন্সে কেবল সিএফ মন্ট্রিয়ালের ওপরে রয়েছে।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন