বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা ইউএইতে জনতা ব্যাংকের কার্যক্রম টিকিয়ে রাখতে ৩০ কোটি দিরহাম দিচ্ছে সরকার ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংকের গোলাবর্ষণে দুই সেনাসদস্য নিহত পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজের প্রত্যয় স্পেনে দ্বিতীয় ফুটবল ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প পদক্ষেপ নেওয়া হচ্ছে: রিজভী হাইকোর্টের রুল খারিজ, ছবি ছাড়া হবে না জাতীয় পরিচয়পত্র রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে বাংলাদেশের সুযোগ কাজে লাগানোর আহ্বান
  • রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে বাংলাদেশের সুযোগ কাজে লাগানোর আহ্বান

    রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে বাংলাদেশের সুযোগ কাজে লাগানোর আহ্বান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ নতুন সুযোগ পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই রোহিঙ্গা সমস্যার পূর্ণাঙ্গ সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।

    বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সভায় তিনি এসব কথা বলেন।

    শেখ ফজলুল করীম মারুফ বলেন, ১৯৭৮ সাল থেকে কয়েক দফায় বিপুলসংখ্যক রোহিঙ্গা জীবন বাঁচানোর জন্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। পরবর্তী সময়ে তাদের সংখ্যা আরও বেড়েছে। রোহিঙ্গা সংকট এখন শুধু কক্সবাজারের মধ্যে সীমাবদ্ধ নেই বলেও তিনি মন্তব্য করেন।

    তিনি বলেন, রোহিঙ্গাদের একটি অংশ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও এর প্রভাব পড়ছে। তাই তাদের নিরাপদ ও সম্মানজনকভাবে নিজ দেশে প্রত্যাবাসনে সরকারকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে।

    তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা সংকট তুলে ধরা এবং সমাধানে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। এ ক্ষেত্রে তাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

    সভায় নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমেই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।

    তিনি বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকারকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। ছয় মাসের কার্যক্রমে জনগণ আশাহত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় নগর জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, টিএম মাহফুজ, হাফেজ সালাহউদ্দীন, মাওলানা তারিক মাসউদ, আলহাজ বেলাল হোসেন আরিফ, মুফতী মাওলানা ওমর ফারুক, প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা গাজী নাজিমুদ্দীন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ আব্দুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন