বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা ইউএইতে জনতা ব্যাংকের কার্যক্রম টিকিয়ে রাখতে ৩০ কোটি দিরহাম দিচ্ছে সরকার ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংকের গোলাবর্ষণে দুই সেনাসদস্য নিহত পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজের প্রত্যয় স্পেনে দ্বিতীয় ফুটবল ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প পদক্ষেপ নেওয়া হচ্ছে: রিজভী হাইকোর্টের রুল খারিজ, ছবি ছাড়া হবে না জাতীয় পরিচয়পত্র রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে বাংলাদেশের সুযোগ কাজে লাগানোর আহ্বান
  • বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজের প্রত্যয়

    বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজের প্রত্যয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

    আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বৈঠকের শুরুতে দুই পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পরে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর পেশাগত সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

    আলোচনায় যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

    সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।

    দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতেও কাজ করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

    আইএসপিআর জানায়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়া, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন