বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘ইরানিরা কী করে, সবই আমরা দেখি’: ডোনাল্ড ট্রাম্প ন্যায়বিচার-সমতায় টেকসই শান্তি: আইরিন খান মেসির বিদায় স্মরণীয় করতে আর্জেন্টিনার ব্যতিক্রমী উদ্যোগ জ্বালানি আমদানিতে বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকার ব্যয় সবুজ ও টেকসই অর্থায়নে ভাটা, এক বছরে বিনিয়োগ কমেছে ৫৩ হাজার কোটি টাকা ওসমানী মেডিকেলে সময়মতো আসেন না চিকিৎসকরা, ছাড়েনও আগেই ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ-জ্বালানি সংকট কাটার আশা প্রতিমন্ত্রীর ‘ট্রাম্প প্রণালি’! হরমুজের নাম পরিবর্তন করতে চান মার্কিন প্রেসিডেন্ট শাপলা চত্বর মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৩০ আসামির খোঁজ মেলেনি
  • আবারও বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা

    আবারও বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা
    ছবি: এআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার গহনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বেড়ে ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।

    স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

    বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

    নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। ২১ ক্যারেটের দাম ৫ হাজার ২৪৯ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা।

    এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।

    এর আগে ২৯ ও ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর—এই তিন দফায় সোনার দাম কমিয়েছিল বাজুস। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম মোট ১৫ হাজার ৮৬৩ টাকা কমানো হয়।

    এর আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়েছিল। ফলে অল্প সময়ের ব্যবধানে দেশের বাজারে সোনার দামে একাধিকবার পরিবর্তন এসেছে।

    সর্বশেষ ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা করা হয়েছিল। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

    একইভাবে ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এসব দাম কার্যকর ছিল।

    সোনার পাশাপাশি রুপার গহনার দামও বাড়িয়েছে বাজুস। নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৬ টাকা বেড়ে হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।

    ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বেড়ে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের দাম একই পরিমাণ বেড়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা বেড়ে ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ