মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত

    জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এক দিন পিছিয়েছে। একজন সাক্ষী অসুস্থ থাকায় আগামী বুধবার (১২ আগস্ট) সাক্ষ্যগ্রহণের নতুন দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন।

    এদিন মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য সময় চেয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি আদালতকে জানান, মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত থাকলেও নির্ধারিত সাক্ষী অসুস্থ হয়ে পড়ায় সময় চাওয়া হয়েছে।

    পরে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে বুধবার সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

    এর আগে গত ২২ জুলাই মামলার ষষ্ঠ সাক্ষী হিসেবে হেফাজতে ইসলামের কর্মী তাজুল ইসলাম সুমনের জেরা শেষ হয়। এর আগে ১৮ জুন ট্রাইব্যুনালে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়েছিল।

    জবানবন্দিতে তাজুল ইসলাম সুমন গুম ও নির্যাতনের অভিযোগসহ দীর্ঘ আট বছর কারাগারে থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। হেফাজতে ইসলামের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাঁকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দি রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় শেখ হাসিনাসহ গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবিও জানান তিনি।

    এ মামলায় মোট ১৩ আসামির মধ্যে বর্তমানে তিনজন কারাগারে রয়েছেন। তারা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। মঙ্গলবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    অন্যদিকে মামলার ১০ আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন বিভিন্ন সময়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) হামিদুল হক।

    মামলার অন্য আসামিরা হলেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।

    ২০২৫ সালের ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলায় ১৩ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নেন। এরপর একই বছরের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

    সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ অনুযায়ী, আগামী বুধবার মামলায় সাক্ষ্যগ্রহণের কার্যক্রম আবার শুরু হওয়ার কথা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন