মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের আয়োজন
  • তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক

    তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।

    মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট। এ সময় বাংলাদেশে ডিজিটাল বাণিজ্যের সম্প্রসারণ, নিরাপদ ডিজিটাল লেনদেন এবং দেশের সামগ্রিক ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

    বৈঠকে ডিজিটাল কমার্সের বিকাশে নতুন সুযোগ তৈরি, অনলাইন ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ করা এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার পরিধি বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন তারা।

    এর আগে তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন স্টিফেন কারপিন। সফরকালে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ও আর্থিক প্রযুক্তি খাতের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে তাঁর আলোচনা করার কথা রয়েছে।

    স্টিফেন কারপিন আগামী ১২ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। তাঁর সঙ্গে সফরে রয়েছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি।

    বাংলাদেশে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানোর পাশাপাশি ই-কমার্স ও ডিজিটাল বাণিজ্যের নিরাপত্তা জোরদারে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন