শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এআই গ্রহণে দেরি করলে উন্নয়নশীল দেশগুলো পিছিয়ে পড়বে: বিশ্বব্যাংক তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বর্ষণের আভাস পেন্টাগনের নতুন পরিকল্পনা ঘিরে উদ্বেগ, বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা ট্রাইব্যুনালে জমা তদন্ত প্রতিবেদন, অভিযুক্তদের তালিকায় জাফর ইকবাল গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প, বললেন ‘অস্ত্রভান্ডার পরিপূর্ণ’ ১৬ আগস্ট উদ্বোধন, ধাপে ধাপে সারাদেশে চালু হবে ফ্যামিলি কার্ড এফএসআরইউ থেকে বিকেলেই গ্যাস সরবরাহ শুরু, ২-৩ দিনে স্বাভাবিক হবে পরিস্থিতি মোদী সরকারের সামনে নতুন সংকট, প্রশ্নের মুখে নেতৃত্ব হামের প্রকোপ কমছে না, ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর প্রাণহানি
  • গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প, বললেন ‘অস্ত্রভান্ডার পরিপূর্ণ’

    গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প, বললেন ‘অস্ত্রভান্ডার পরিপূর্ণ’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান-সংক্রান্ত সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ দ্রুত কমে আসছে—এমন সংবাদমাধ্যমের প্রতিবেদন সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের কোনো সংকট নেই; বরং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের গোলাবারুদের পর্যাপ্ত মজুদ রয়েছে।

    বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর পরিমাণে গোলাবারুদ রয়েছে এবং চাহিদা অনুযায়ী নতুন করে বিপুল পরিমাণ গোলাবারুদ উৎপাদনও অব্যাহত আছে।

    তিনি আরও জানান, দেশের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে নতুন নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনকারী কারখানা নির্মাণ করা হচ্ছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রতিরক্ষা খাতে এত বড় পরিসরে উৎপাদন অবকাঠামো আগে কখনো গড়ে ওঠেনি।

    এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরান-সংক্রান্ত সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রের থাড (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের বড় একটি অংশ ব্যবহার হয়ে গেছে। প্রতিবেদনে এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, কিছু গুরুত্বপূর্ণ গোলাবারুদের মজুদ উদ্বেগজনকভাবে কমে এসেছে।

    উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর টানা প্রায় ৪০ দিন সংঘাত চলার খবর প্রকাশিত হয়। যুদ্ধবিরতির পরও বিচ্ছিন্ন হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার নিয়ে নানা আলোচনা শুরু হয়।

    তবে ট্রাম্প শুরু থেকেই এ ধরনের দাবি প্রত্যাখ্যান করে আসছেন। তার বক্তব্য, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা আগের মতোই শক্তিশালী রয়েছে এবং অস্ত্র বা গোলাবারুদের ঘাটতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন