বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • নিয়োগে অনিয়মের অভিযোগ, ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের টানা আন্দোলন

    নিয়োগে অনিয়মের অভিযোগ, ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের টানা আন্দোলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে টানা ১২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। ক্রমেই বড় হতে থাকা এ আন্দোলনের মুখে রাজ্য সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে তদন্ত কার্যক্রমও জোরদার করা হয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৫ জুলাই ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে শত শত চাকরিপ্রার্থী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।

    বুধবার রাঁচির মহকুমা কর্মকর্তা (এসডিও) কুমার রজত আন্দোলনস্থলে গিয়ে সরকারের পক্ষ থেকে আলোচনার আগ্রহের কথা জানান। এজন্য আন্দোলনকারীদের পাঁচ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল গঠনের প্রস্তাব দেওয়া হয়।

    ঝাড়খণ্ড সরকার জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখতে মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সিআইডি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

    তবে আন্দোলনরত শিক্ষার্থীরা রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, সরকারের সঙ্গে যেকোনো আলোচনা প্রকাশ্যে এবং গণমাধ্যমের উপস্থিতিতে হতে হবে। পাশাপাশি তারা পুরো ঘটনার সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন।

    তদন্তের অংশ হিসেবে বুধবার পরীক্ষা পরিচালনাকারী সংস্থা টিডিপিএলের হিসাবরক্ষক রক্ষক সিংকে লখনউ থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ নিয়ে মামলায় মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ডিজিটাল রেকর্ড, আবেদনপত্র এবং অন্যান্য নথিপত্র যাচাই করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    এদিকে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে নাগরিকদের চাপ সৃষ্টিকারী আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি জানান, সিজেপির সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে ঝাড়খণ্ডে যাবেন।


    সূত্র : এনডিটিভি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন