বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আন্তর্জাতিক যুব বিনিময়ে রাশিয়ার কার্যক্রমে নতুন মাইলফলক

    আন্তর্জাতিক যুব বিনিময়ে রাশিয়ার কার্যক্রমে নতুন মাইলফলক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক যুব সহযোগিতা আরও শক্তিশালী করতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রায় ৮৫০টি কর্মসূচি আয়োজন করেছে রাশিয়ার ‘ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ক্লাব’ (আইএফসি)। এসব আয়োজনে অংশ নিয়েছেন ১২ হাজার ৫০০-এর বেশি মানুষ, যার মধ্যে প্রায় ৬ হাজার রাশিয়ার এবং ৬ হাজার ৫০০ বিদেশি নাগরিক।

    রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো এবং দেশটির যুববিষয়ক ফেডারেল সংস্থা রসমোলোদিয়োজ (Rosmolodezh)-এর প্রধান গ্রিগরি গুরভ সম্প্রতি এসব তথ্য তুলে ধরেন।

    দিমিত্রি চেরনিশেঙ্কো বলেন, ২০২৪ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের মধ্যে একটি সক্রিয় বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি করেছে। সেই উদ্যোগের ধারাবাহিকতাই এখন এগিয়ে নিচ্ছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ক্লাবগুলো।

    তার মতে, এসব কর্মসূচির মাধ্যমে বিদেশি অংশগ্রহণকারীরা রাশিয়ার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে রাশিয়া ও বিভিন্ন দেশের তরুণদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হচ্ছে।

    এদিকে রসমোলোদিয়োজের প্রধান গ্রিগরি গুরভ জানান, আগামী সেপ্টেম্বরে একাতেরিনবুর্গে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ। বিজ্ঞান, শিল্প, উদ্যোক্তা, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের তরুণ নেতৃত্বকে এক মঞ্চে আনবে এই আয়োজন।

    উৎসবে বিদেশি অতিথিদের জন্য বিশেষ ‘কালচারাল মেন্টরশিপ’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে থাকবে ঐতিহ্যবাহী রুশ অভ্যর্থনা, লোকজ হস্তশিল্পের কর্মশালা এবং রুশ বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। আয়োজকদের আশা, এতে বিদেশি অংশগ্রহণকারীরা রাশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করবেন।

    আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ক্লাবগুলো বিভিন্ন দেশের সঙ্গে যৌথ উদ্যোগও বাস্তবায়ন করছে। ফেব্রুয়ারিতে ইয়ারোস্লাভল অঞ্চলের ক্লাব কিউবার প্রতিনিধিদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করে ২০২৬ সালের যৌথ পরিকল্পনা নিয়ে আলোচনা করে। মে মাসে সেন্ট পিটার্সবার্গের ক্লাবের সদস্যরা ভেনেজুয়েলার এক প্রতিনিধিকে সঙ্গে নিয়ে বিজয় দিবস উপলক্ষে পিসকারিওভস্কোয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। জুনে মস্কোতে আয়োজিত ‘রাশিয়া ডে’ অনুষ্ঠানে চীনের নতুন প্রজন্মের গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।

    এ ছাড়া তিউমেন অঞ্চলে ‘ব্রিকস প্লাস স্কুল অব প্রটোকল অ্যান্ড এটিকেট’ নামে এক বছরব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে। ইয়ারোস্লাভল অঞ্চলে ভাষাতত্ত্বের শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা হয়েছে অনুবাদকদের বিশেষ কমিউনিটি।

    উল্লেখ্য, ২০২৪ সালের ১ থেকে ৭ মার্চ সিরিয়াসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে বিশ্বের ১৯০টি দেশের ২০ হাজার তরুণ নেতা অংশ নেন। এর ধারাবাহিকতায় ২০২৫ সালে নিজনি নোভগোরদে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি। আগামী ২০৩০ সালে আবারও ২০ হাজার অংশগ্রহণকারী নিয়ে অনুষ্ঠিত হবে পরবর্তী ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন