শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এআই গ্রহণে দেরি করলে উন্নয়নশীল দেশগুলো পিছিয়ে পড়বে: বিশ্বব্যাংক তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বর্ষণের আভাস পেন্টাগনের নতুন পরিকল্পনা ঘিরে উদ্বেগ, বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা ট্রাইব্যুনালে জমা তদন্ত প্রতিবেদন, অভিযুক্তদের তালিকায় জাফর ইকবাল গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প, বললেন ‘অস্ত্রভান্ডার পরিপূর্ণ’ ১৬ আগস্ট উদ্বোধন, ধাপে ধাপে সারাদেশে চালু হবে ফ্যামিলি কার্ড এফএসআরইউ থেকে বিকেলেই গ্যাস সরবরাহ শুরু, ২-৩ দিনে স্বাভাবিক হবে পরিস্থিতি মোদী সরকারের সামনে নতুন সংকট, প্রশ্নের মুখে নেতৃত্ব হামের প্রকোপ কমছে না, ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর প্রাণহানি
  • এফএসআরইউ থেকে বিকেলেই গ্যাস সরবরাহ শুরু, ২-৩ দিনে স্বাভাবিক হবে পরিস্থিতি

    এফএসআরইউ থেকে বিকেলেই গ্যাস সরবরাহ শুরু, ২-৩ দিনে স্বাভাবিক হবে পরিস্থিতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)-এর যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ শেষ হওয়ায় বৃহস্পতিবার বিকেল থেকেই আবার গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, সরবরাহ চালু হওয়ার পর ধীরে ধীরে লাইনের চাপ স্বাভাবিক হবে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই গ্যাস সংকট অনেকটাই কেটে যাবে।

    বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, বিকেলের মধ্যে এফএসআরইউর মেরামত কাজ শেষ হবে। এরপর গ্যাস সঞ্চালন শুরু হলে যেখানে চাপ কমে গেছে, সেখানে ধীরে ধীরে স্বাভাবিক সরবরাহ ফিরে আসবে।

    তিনি বলেন, "গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। টার্মিনাল বন্ধ হওয়ার আগের অবস্থায় ফিরতে এই সময় প্রয়োজন হবে।"

    গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, গ্যাস না থাকায় কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হয়েছে। সরবরাহ স্বাভাবিক হলে সেগুলো পুনরায় চালু করা হবে, ফলে লোডশেডিংও ধীরে ধীরে কমে আসবে।

    বিদ্যুতের তথাকথিত ‘ভূতুড়ে বিল’ নিয়ে প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, অভিযোগ এলেও অনেকেই যাচাইয়ের জন্য বিল জমা দেন না। তিনি জানান, সম্প্রতি একটি অভিযোগ তদন্ত করে দেখা গেছে, সংশ্লিষ্ট গ্রাহকের বাসায় একাধিক বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের কারণে বিল বেড়েছে।

    মন্ত্রী আরও বলেন, জুন থেকে বিদ্যুতের দাম সমন্বয় করা হয়েছে। পাশাপাশি গরমের তীব্রতা কমে আসায় বিদ্যুৎ ব্যবহারের ধরনেও পরিবর্তন এসেছে।

    ভারতের হাইকমিশনারের সঙ্গে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে তিনি জানান, এটি ছিল নিয়মিত বৈঠক। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধও জানানো হয়েছে বলে তিনি জানান।

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি মন্তব্য করতে চান না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন