বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না মালয়েশিয়া ১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ ক্রসফায়ারে নিহত দাবি আইনমন্ত্রীর খুলনার ক্রিকেটার এখন মালয়েশিয়ার ভরসা, জানালেন সংগ্রামের কাহিনি হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশ আর কখনো নতজানু রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী জুলাইয়ে শেয়ারবাজার ছাড়লেন প্রায় ২৩ হাজার বিনিয়োগকারী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালত নির্ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানের সামরিক শক্তি বৃদ্ধিতে ক্ষুব্ধ উত্তর কোরিয়া ডিএমপির অভিযানে ঢাকাজুড়ে ৪১৮ জন গ্রেফতার
  • ডিএমপির অভিযানে ঢাকাজুড়ে ৪১৮ জন গ্রেফতার

    ডিএমপির অভিযানে ঢাকাজুড়ে ৪১৮ জন গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীজুড়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৪১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    বুধবার (৫ আগস্ট) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

    ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৩ জন, লালবাগ থেকে ৪৩ জন, ওয়ারী থেকে ৪২ জন, মতিঝিল থেকে ৪৮ জন, তেজগাঁও থেকে ৫৭ জন, মিরপুর থেকে ১৩৫ জন, গুলশান থেকে ৩০ জন এবং উত্তরা বিভাগ থেকে ৪০ জনকে আটক করা হয়েছে।

    অভিযান চলাকালে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মোট ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা হয়েছে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ হাজার ৪৩৯টি ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, ৩টি ওয়াকিটকি, ৯টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, একটি হাইয়েস মাইক্রোবাস, দুটি কাঁধব্যাগ এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা। এছাড়া অভিযানে দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

    ডিএমপি জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ