বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না মালয়েশিয়া ১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ ক্রসফায়ারে নিহত দাবি আইনমন্ত্রীর খুলনার ক্রিকেটার এখন মালয়েশিয়ার ভরসা, জানালেন সংগ্রামের কাহিনি হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশ আর কখনো নতজানু রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী জুলাইয়ে শেয়ারবাজার ছাড়লেন প্রায় ২৩ হাজার বিনিয়োগকারী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালত নির্ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানের সামরিক শক্তি বৃদ্ধিতে ক্ষুব্ধ উত্তর কোরিয়া ডিএমপির অভিযানে ঢাকাজুড়ে ৪১৮ জন গ্রেফতার
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

    হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৩ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বুধবার (৫ আগস্ট) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৪ জনে।

    গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৪ জন। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৫ জনে।

    এদিকে একই সময়ে আরও ৯৫৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো হাম-রুবেলা টিকা নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন