মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই অভ্যুত্থানের সেই দিন: শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা, গণভবনে জরুরি বৈঠক স্ত্রী আফরার আত্মহত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন জাহের আলভী দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণ গেল ১৪ জনের বিরোধী দল ছাড়াই সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেজা বৈঠক, বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা ডিজিটাল লেনদেন বাড়ছে, তবু রেকর্ড পরিমাণ নগদ অর্থ ব্যাংকের বাইরে মির্জা আব্বাস কবে ফিরবেন? বিএনপির সর্বশেষ আপডেট বাইক ও গাড়িচালকদের জন্য বিআরটিএর নতুন সতর্কবার্তা দ্য হান্ড্রেডে রশিদ খানের ঘূর্ণিতে নতুন ইতিহাস গ্যাসের দাম বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করেছে সরকার: মিয়া গোলাম পরওয়ার
  • বাইক ও গাড়িচালকদের জন্য বিআরটিএর নতুন সতর্কবার্তা

    বাইক ও গাড়িচালকদের জন্য বিআরটিএর নতুন সতর্কবার্তা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সড়কে শব্দদূষণ কমানো এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে মোটরযানে অননুমোদিত হাইড্রোলিক হর্ন, হুটার ও উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো গাড়িতে এ ধরনের হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

    সোমবার (৩ আগস্ট) বিআরটিএ এক বার্তায় জানায়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিস, উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত বিশেষ যান ছাড়া অন্য কোনো মোটরযানে বহুমুখী সুরের হর্ন, হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা তীব্র, কর্কশ ও বিকট শব্দ সৃষ্টি করে এমন যন্ত্র স্থাপন বা ব্যবহার করা যাবে না।

    সংস্থাটি বলছে, এসব অননুমোদিত হর্ন শুধু শব্দদূষণই বাড়ায় না, বরং চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়।

    বিআরটিএ জানায়, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনে হাইড্রোলিক হর্ন ও হুটারের ব্যবহার বেড়েছে, যা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের কার্যক্রম বিদ্যমান আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

    এ অবস্থায় সংশ্লিষ্ট সব গাড়ির মালিক ও চালকদের অননুমোদিত হর্ন বা শব্দসৃষ্টিকারী যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ। সংস্থাটি সতর্ক করে বলেছে, নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন