মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই অভ্যুত্থানের সেই দিন: শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা, গণভবনে জরুরি বৈঠক স্ত্রী আফরার আত্মহত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন জাহের আলভী দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণ গেল ১৪ জনের বিরোধী দল ছাড়াই সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেজা বৈঠক, বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা ডিজিটাল লেনদেন বাড়ছে, তবু রেকর্ড পরিমাণ নগদ অর্থ ব্যাংকের বাইরে মির্জা আব্বাস কবে ফিরবেন? বিএনপির সর্বশেষ আপডেট বাইক ও গাড়িচালকদের জন্য বিআরটিএর নতুন সতর্কবার্তা দ্য হান্ড্রেডে রশিদ খানের ঘূর্ণিতে নতুন ইতিহাস গ্যাসের দাম বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করেছে সরকার: মিয়া গোলাম পরওয়ার
  • স্ত্রী আফরার আত্মহত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন জাহের আলভী

    স্ত্রী আফরার আত্মহত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন জাহের আলভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আপাতত আর কোনো আইনি বাধা নেই।

    রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে জাহের আলভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

    এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    পরে মামলার তদন্ত কর্মকর্তা তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। গত ২৪ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে জাহের আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    যে ঘটনায় মামলা

    মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় পরদিন ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

    উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন