বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সৈকতের বিসিবি চুক্তি ছাড়ার কারণ জানাল বোর্ড ৮ রং ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, বাজারজাত বন্ধের নির্দেশ জবি-ঢাকা কলেজসহ ঢাকার কয়েক স্থানে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ জুলাই মামলার বিচার দ্রুত শেষের লক্ষ্য, গুম-ক্রসফায়ারেও নজর ট্রাইব্যুনালের টি-টোয়েন্টি স্কোয়াডে সাব্বির, মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে এইচপি দল হাসিনার বক্তব্য নিয়ে বাংলাদেশের উদ্বেগ, যা বলল নয়াদিল্লি বাগেরহাটে একই পরিবারের তিনজন নিহত, হত্যার আভাস পুলিশের জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় কড়া নিরাপত্তা ‘রক্তঝরা জুলাই জাগরণ’ আলোচনা সভায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ
  • প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেজা বৈঠক, বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেজা বৈঠক,  বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে টেকসই শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণকে সমন্বয় করে নতুন একগুচ্ছ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড। শিল্পাঞ্চলগুলোকে আরও পরিবেশবান্ধব ও বিনিয়োগ আকর্ষণকারী হিসেবে গড়ে তুলতে দেশের প্রতিটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বেজার গভর্নিং বোর্ডের বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের সব ইপিজেডে মোট ১ লাখ ২৫ হাজার গাছ রোপণ করা হবে। শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ শিল্পাঞ্চল গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

    এছাড়া বেজার গভর্নিং বোর্ডের নবম সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম মূল্যায়ন এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্প সম্পদের কার্যকর ব্যবহারের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

    বৈঠকে নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানী জুট মিলসের জমি ও অবকাঠামোকে শিল্প ও বিনিয়োগবান্ধব অর্থনৈতিক কর্মকাণ্ডে কাজে লাগানোর সম্ভাবনাও পর্যালোচনা করা হয়। এসব স্থানে আধুনিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

    একই সঙ্গে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আবেদন, লাইসেন্স প্রদান এবং পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিদ্যমান গাইডলাইন কঠোরভাবে অনুসরণ এবং প্রয়োজনীয় নতুন নীতিমালা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়েছে।

    বৈঠকে প্রধানমন্ত্রী শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে অর্থনৈতিক অঞ্চলগুলোকে আধুনিক, সবুজ ও আন্তর্জাতিক মানের বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চলে রূপান্তরের নির্দেশনা দেন।

    সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন