‘রক্তঝরা জুলাই জাগরণ’ আলোচনা সভায় প্রধানমন্ত্রী

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রাজধানীর ফার্মগেটে আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আলোচনা সভাটি শুরু হয়।
সভায় সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং জুলাইয়ের ঘটনাপ্রবাহের তাৎপর্য নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন