শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • প্রতিবন্ধী ব্যক্তিদের সমান অধিকার নিশ্চিতের আহ্বান ডিসি ফরিদা খানমের

    প্রতিবন্ধী ব্যক্তিদের সমান অধিকার নিশ্চিতের আহ্বান ডিসি ফরিদা খানমের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রতিবন্ধিতা যেন কোনো মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও উন্নয়নের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে সমাজের প্রতিটি স্তরে সমান সুযোগ, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

    মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশীজন সংগঠনগুলোর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    ফরিদা খানম বলেন, একটি দেশের উন্নয়ন তখনই টেকসই ও অর্থবহ হয়, যখন তার সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের বাদ দিয়ে কোনো উন্নয়নই পূর্ণতা পেতে পারে না।

    তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের করুণা নয়, প্রয়োজন অধিকার ও সমান সুযোগ। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং জনজীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের মর্যাদা ও সক্ষমতাকে মূল্যায়ন করার সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

    জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কোনো নীতিনির্ধারণ বা সিদ্ধান্ত তাদের অংশগ্রহণ ছাড়া হওয়া উচিত নয়। কারণ তাদের প্রয়োজন, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে সবচেয়ে বাস্তব অভিজ্ঞতা তাদেরই রয়েছে।

    তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় দেশে প্রয়োজনীয় আইন ও নীতিমালা রয়েছে। তবে শুধু আইন প্রণয়ন নয়, কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

    সার্বজনীন প্রবেশগম্যতা নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়ে ফরিদা খানম বলেন, সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, গণপরিবহন, ফুটপাত ও বিনোদনকেন্দ্রসহ সব জনসাধারণের স্থাপনা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজে ব্যবহারযোগ্য করে গড়ে তুলতে হবে।

    সভায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত প্রকল্পের আওতায় কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন