বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সৈকতের বিসিবি চুক্তি ছাড়ার কারণ জানাল বোর্ড ৮ রং ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, বাজারজাত বন্ধের নির্দেশ জবি-ঢাকা কলেজসহ ঢাকার কয়েক স্থানে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ জুলাই মামলার বিচার দ্রুত শেষের লক্ষ্য, গুম-ক্রসফায়ারেও নজর ট্রাইব্যুনালের টি-টোয়েন্টি স্কোয়াডে সাব্বির, মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে এইচপি দল হাসিনার বক্তব্য নিয়ে বাংলাদেশের উদ্বেগ, যা বলল নয়াদিল্লি বাগেরহাটে একই পরিবারের তিনজন নিহত, হত্যার আভাস পুলিশের জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় কড়া নিরাপত্তা ‘রক্তঝরা জুলাই জাগরণ’ আলোচনা সভায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ
  • তৃতীয়বারের মতো চোট, বিশ্রামে রাশমিকা মান্দানা

    তৃতীয়বারের মতো চোট, বিশ্রামে রাশমিকা মান্দানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শুটিং সেটে নাচের দৃশ্য ধারণ করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

    রাশমিকা জানান, তার নতুন সিনেমা ‘মাইসা’–এর একটি নাচের দৃশ্যের শুটিং চলাকালে ডান নিতম্বের পেশির টেন্ডন ছিঁড়ে যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।

    ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে অভিনেত্রী কয়েকটি সেলফির পাশাপাশি কুকিজ, পাজল, শুভকামনা জানিয়ে পাঠানো ফুলের তোড়া এবং নিজের পোষা কুকুরের ছবিও প্রকাশ করেন।

    পোস্টে রাশমিকা লেখেন, “আঘাত পাওয়া সত্যিই কঠিন অভিজ্ঞতা। বিষয়টি কাউকে জানাতে চাইনি। কিন্তু অনেকদিন আড়ালে থাকায় শেষ পর্যন্ত জানাতেই হলো। এটি আমার তৃতীয়বারের মতো গুরুতর চোট। এবার বুঝেছি, শরীরকে যন্ত্রের মতো ব্যবহার না করে তার যত্ন নেওয়া প্রয়োজন।”

    তিনি আরও বলেন, ব্যথা থাকলেও তা সহনীয় পর্যায়ে রয়েছে। নিজের অনুভূতি প্রকাশ করে লেখেন, “মনে হচ্ছে, ঈশ্বর যেন আমাকে বলছেন—তুমি নিজে থেকে কখনোই বিশ্রাম নেবে না, তাই আমিই তোমার জন্য বিরতির ব্যবস্থা করে দিলাম। সবচেয়ে অবাক করার বিষয়, প্রতিবারই একেবারে অপ্রত্যাশিত দুর্ঘটনায় এই চোট পেয়েছি।”

    তবে চোটের পাশাপাশি আরেকটি বিষয় নিয়েও চিন্তিত এই অভিনেত্রী। নিয়মিত শরীরচর্চা বন্ধ থাকায় ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। এ প্রসঙ্গে রাশমিকা বলেন, “আমি নিয়মিত ব্যায়াম করি এবং সবসময় সক্রিয় থাকি। এখন কিছুদিন তা সম্ভব নয়। আর ব্যায়াম করতে না পারলে খাওয়ার প্রতি আগ্রহ বেড়ে যায়, বিশেষ করে মিষ্টি ও ডেজার্টের প্রতি। তাই ওজন বেড়ে যাওয়ার চিন্তাও হচ্ছে।”

    সবশেষে দ্রুত সুস্থতা কামনায় পাশে থাকা ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান রাশমিকা। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রাম নিচ্ছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে খুব শিগগিরই আবার শুটিং সেটে ফিরতে চান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন