বুধবার, ১৫ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ, নতুন সরকার গঠনের পথে জেলেনস্কি বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান রিজভীর চোটে লিটনের স্বপ্ন ভাঙল, সুযোগ পেতে পারেন সোহান অকালে মেনোপজে ঝুঁকিতে বাংলাদেশি নারীরা, বলছে নতুন গবেষণা পরীক্ষা নিয়ে উদ্বেগ স্বীকার, পড়ার টেবিলে ফিরতে বললেন শিক্ষামন্ত্রী সন্ধ্যা ৬টার আল্টিমেটাম, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার সিনিয়রদের বিদায়ে আইনাঙ্গনে তৈরি হচ্ছে শূন্যতা: অ্যাটর্নি জেনারেল ম্যারাডোনাকে ছাড়িয়ে নতুন বিশ্বকাপ রেকর্ডের পথে মেসি অক্টোবরে জাতীয় নির্বাচন, শুক্রবার ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ
  • সিনিয়রদের বিদায়ে আইনাঙ্গনে তৈরি হচ্ছে শূন্যতা: অ্যাটর্নি জেনারেল

    সিনিয়রদের বিদায়ে আইনাঙ্গনে তৈরি হচ্ছে শূন্যতা: অ্যাটর্নি জেনারেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিজ্ঞ বিচারপতি ও প্রবীণ আইনজীবীদের অবসর এবং মৃত্যুর কারণে দেশের বিচার বিভাগ ও আইনাঙ্গনে একটি বড় শূন্যতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে তিনি নতুন প্রজন্মের দক্ষ, সৎ ও মেধাবী আইনজীবী গড়ে তুলতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

    মঙ্গলবার (১৪ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

    অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিরা, বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ আইনাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    ব্যারিস্টার কাজল বলেন, একের পর এক অভিজ্ঞ বিচারপতি অবসরে যাচ্ছেন এবং প্রবীণ আইনজীবীরাও মৃত্যুর মাধ্যমে আইনাঙ্গন থেকে বিদায় নিচ্ছেন। খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ, বিচারপতি টি. এইচ. খান এবং সর্বশেষ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মতো ব্যক্তিত্বদের চলে যাওয়া আইন পেশার জন্য বড় ক্ষতি।

    তিনি বলেন, তাদের সমমানের দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী তৈরি করতে আমরা এখনও সফল হতে পারিনি। তরুণ আইনজীবীদের অনেকের মধ্যেই নিয়মিত অধ্যয়ন ও অধ্যবসায়ের ঘাটতি দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে বিচার ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

    অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আইন পেশায় সফল হতে সততা, জ্ঞান ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। কিন্তু বর্তমানে অনেকেই শর্টকাট পথে দ্রুত অর্থবিত্ত অর্জনের দিকে বেশি ঝুঁকছেন, যা পেশার মান ক্ষুণ্ন করছে।

    তিনি জানান, সম্প্রতি বার কাউন্সিলের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে প্রকৃত মেধাবীরা আইন পেশায় আসতে উৎসাহিত হন।

    প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আগামী দিনের জন্য দক্ষ বিচারক ও যোগ্য আইনজীবী গড়ে তুলতে এখনই সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

    তিনি আরও বলেন, অতীতে যেসব বিচারপতির সামনে তিনি মামলা পরিচালনা করেছেন, তাদের নীতি-নৈতিকতা ও পেশাগত মান ছিল অনুকরণীয়। বর্তমানে বার ও বেঞ্চ—উভয় ক্ষেত্রেই মেধার ঘাটতি দেখা যাচ্ছে। এই ঘাটতি দূর করতে সময়োপযোগী পদক্ষেপ নেওয়া জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন