বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • নতুন ব্যাটারি প্রযুক্তিতে মাত্র ১০ মিনিটেই ৮০% চার্জ

    নতুন ব্যাটারি প্রযুক্তিতে মাত্র ১০ মিনিটেই ৮০% চার্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ১০ মিনিটেই ১০ থেকে ৮০ শতাংশ চার্জ—এমন সক্ষমতার নতুন প্রজন্মের একটি পরীক্ষামূলক বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে শেল, আরএমএল গ্রুপ এবং হোরিবা মিরা। দ্রুত চার্জিং প্রযুক্তির সম্ভাবনা যাচাই করতেই ‘Shell Triple 10 Challenge Concept Car’ নামে এই মডেলটি তৈরি করা হয়েছে।

    সম্প্রতি যুক্তরাজ্যের নুনিটনে হোরিবা মিরার পরীক্ষাকেন্দ্রে গাড়িটি প্রদর্শন করা হয়। এটি এখনই বাজারে আসছে না; বরং ভবিষ্যতের বৈদ্যুতিক যানবাহনের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরাই এর মূল উদ্দেশ্য।

    গাড়িটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর উন্নত ব্যাটারি কুলিং ব্যবস্থা। বিশেষ শীতলকারী তরলের মধ্যে ব্যাটারি ও মোটরের গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে, যা দ্রুত তাপ নিয়ন্ত্রণ করে। ফলে নিরাপত্তা বজায় রেখেই স্বল্প সময়ে উচ্চগতির চার্জ দেওয়া সম্ভব হচ্ছে।

    আরএমএল গ্রুপের প্রতিনিধি ডেনিস গোরম্যান জানান, নতুন প্রযুক্তিতে ব্যাটারির প্রতিটি সেলে সরাসরি শীতলকারী তরল প্রবাহিত হয়। এতে অতিরিক্ত তাপ তৈরি না হয়ে দ্রুত চার্জ গ্রহণের সক্ষমতা বাড়ে।

    প্রচলিত অনেক বৈদ্যুতিক গাড়ির তুলনায় এই মডেলের ব্যাটারি আকারে প্রায় অর্ধেক হলেও একবার পূর্ণ চার্জে প্রায় ২০০ কিলোমিটার পথ চলতে পারে। গাড়িটির ওজন কমাতে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করা হয়েছে, যা উৎপাদন পর্যায়ে কার্বন নিঃসরণও কমাতে সহায়তা করবে।

    হোরিবা মিরার প্রকৌশলীরা নতুন কুলিং প্রযুক্তির নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে বিস্তৃত পরীক্ষা চালিয়েছেন। প্রতিষ্ঠানটির প্রকৌশলী বেন গেইল বলেন, প্রযুক্তিটি বাস্তবায়নে নানা বিষয় যাচাই করা হলেও এর সম্ভাবনা অত্যন্ত ইতিবাচক।

    শেলের প্রতিনিধি টবি রকস্ট্রো জানান, ইতোমধ্যে বিশ্বের কয়েকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এই প্রযুক্তিতে আগ্রহ দেখিয়েছে। ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়িতে এ ধরনের দ্রুত চার্জিং ব্যাটারি ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

    পরীক্ষামূলক হলেও গাড়িটির অভ্যন্তরীণ নকশায় রয়েছে বড় ডিজিটাল ডিসপ্লে, প্রশস্ত কেবিন এবং আধুনিক সুবিধা। তবে কিছু অংশ, যেমন থ্রিডি প্রিন্টেড সাইড মিরর, এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নির্মাতারা আশা করছেন, বাণিজ্যিক সংস্করণে এসব সীমাবদ্ধতা দূর করা সম্ভব হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ