শুক্রবার, ২৬ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের

    স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়ম রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

    বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

    তিনি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দালালচক্রের দৌরাত্ম্য কমাতে এবং সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

    স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যখাতের বিভিন্ন সেবা ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে, যাতে রোগীদের হয়রানি কমে এবং সেবার মান উন্নত হয়। একই সঙ্গে কেন্দ্রীয় ওষুধ সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে আধুনিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।

    তিনি আরও বলেন, টেলিমেডিসিন সেবার পরিধি বাড়ানোর ফলে দূরবর্তী এলাকার মানুষ সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাচ্ছেন। এতে সময় ও খরচ দুটোই কমছে।

    হাসপাতালগুলোতে সেবার মান পর্যবেক্ষণ এবং রোগীদের মতামত গ্রহণের জন্য তদারকি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। কোনো অনিয়ম বা সেবাগত ব্যত্যয় ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নিয়ন্ত্রণে সরকারের নজরদারি আরও জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত মুনাফা রোধে প্রয়োজনীয় নীতিমালা হালনাগাদের কাজ চলছে।

    সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, পর্যায়ক্রমে দেশের সব নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড ও সমন্বিত স্বাস্থ্য ডাটাবেজ তৈরির কাজ এগিয়ে চলছে। এটি স্বাস্থ্যসেবা গ্রহণকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করবে।

    তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন