রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • ক্যানসার হাসপাতালের উপপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ডা. আবু হেনা

    ক্যানসার হাসপাতালের উপপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ডা. আবু হেনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) পদে নতুন দায়িত্ব পেয়েছেন ডা. আবু হেনা মোস্তফা জামান। তিনি এর আগে একই প্রতিষ্ঠানে সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

    অন্যদিকে, প্রতিষ্ঠানটির বিদায়ী উপপরিচালক ডা. আহম্মদ হোসেনকে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে সিলেট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সংযুক্ত করা হয়েছে।

    উল্লেখ্য, গত ২০ এপ্রিল রাজধানীর বনানী এলাকায় বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন ডা. আহম্মদ হোসেন। হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর দুই মাসের মধ্যে ক্যানসার হাসপাতালের প্রশাসনিক দায়িত্বে এ পরিবর্তন আনা হলো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন