রবিবার, ১৭ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাহজালাল বিমানবন্দরে চালু হলো যাত্রীবান্ধব ফ্রি ওয়াই-ফাই সেবা বোলিং তোপে পাকিস্তান ধস, ৪৬ রানের লিড বাংলাদেশের নতুন কর আরোপের প্রতিবাদে এনবিআর কার্যালয়ের সামনে বাইকারদের বিক্ষোভ জাতীয় সংসদে মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী প্রথম সেশনে পাকিস্তানের ওপর আধিপত্য বাংলাদেশের, ৪ উইকেট শিকার দমকা হাওয়ায় ১৪ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক নদীবন্দর সোমবার বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভা পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুলের সতর্কবার্তা ঈদ উপলক্ষে ২৭ মে’র ট্রেন টিকিট বিক্রি শুরু লিটনের সেঞ্চুরিতে ভর করেও ২৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ
  • দমকা হাওয়ায় ১৪ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক নদীবন্দর

    দমকা হাওয়ায় ১৪ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক নদীবন্দর
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের ১৪টি জেলায় দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

    রোববার (১৭ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    পূর্বাভাস অনুযায়ী রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

    আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বেড়েছে।

    ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে।

    এদিকে দেশের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহও অব্যাহত রয়েছে। মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা এবং খুলনা বিভাগের কিছু অংশে এই তাপপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন