বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

    প্রতিবেদনে বলা হয়, ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাতে জানা গেছে, স্টারমার ইতোমধ্যে তার ঘনিষ্ঠ সহযোগীদের কাছে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং নির্দিষ্ট সময়েও তিনি পদ ছাড়তে পারেন।

    ডেইলি মেইল আরও জানিয়েছে, যুক্তরাজ্যের মন্ত্রিসভার এক সদস্য বলেছেন, স্টারমার প্রধানমন্ত্রীর পদ ছাড়তে প্রস্তুত, তবে তিনি তা “নিজের শর্তে” করতে চান। ওই সূত্রের দাবি, বর্তমান রাজনৈতিক অস্থিরতা আর দীর্ঘায়িত করতে চান না তিনি এবং মর্যাদার সঙ্গে বিদায় নেওয়ার পরিকল্পনা করছেন।

    স্টারমার প্রশাসন বর্তমানে নানা বিতর্ক ও রাজনৈতিক চাপের মুখে রয়েছে। পিটার মেন্ডেলসনের নিয়োগ বিতর্ক এবং জেফরি এপস্টাইনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থেকে শুরু করে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি—সব মিলিয়ে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

    সাম্প্রতিক সময়ে মন্ত্রিসভার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগও পরিস্থিতিকে আরও জটিল করেছে। তিনি ভবিষ্যতে দলের নেতৃত্বে চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিত দিয়েছেন।

    এছাড়া ইউগভ ইউকের এক জরিপে বলা হয়েছে, প্রায় ৬৯ শতাংশ ব্রিটিশ নাগরিক স্টারমারের বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেন। জরিপ অনুযায়ী, তিনি বর্তমানে যুক্তরাজ্যের ইতিহাসে অন্যতম অজনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেবার পার্টির ভেতরে আস্থার সংকট এবং জনপ্রিয়তার পতন অব্যাহত থাকলে যুক্তরাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ