মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সাবেক মেয়র আইভীর জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই

সাবেক মেয়র আইভীর জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাবেক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে আইভীর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (১৭ মে) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

এর আগে হত্যাসহ পাঁচ মামলায় আইভীকে দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন আপিল বিভাগ খারিজ করে দেন। একইসঙ্গে অপর পাঁচ মামলায় জামিনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

গত ১০ মে আপিল বিভাগ ওই আদেশ দেন, যার ফলে মোট ১০ মামলায় আইভীর জামিন বহাল থাকে।

এর আগে গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার দুই হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আইভী। রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরে তাকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।

পরে বিভিন্ন মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পান এবং আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আবেদনগুলো খারিজ বা নিষ্পত্তি হলে তার জামিন কার্যকর থাকে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন