রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নদী খনন কাগজে, অর্থ আত্মসাতের অভিযোগ বাস্তবে, বিআইডব্লিউটিএর মাফিয়া ছাইদুর! ঠাকুরগাঁও-১ আসনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি গোলাম পরওয়ারের মোহাম্মদপুরে বিশেষ অভিযান, নারী-পুরুষ ও কিশোরসহ গ্রেপ্তার ১৩ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন সিগন্যাল আধুনিকায়নে ৪২ কোটি টাকার কাজ নিয়ে বিতর্ক, দরপত্রের শর্ত বদলানোর অভিযোগ সাইবার নিরাপত্তা সতর্কতায় তৃতীয় দিনেও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২২২ চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দিতে নতুন আইন সারাদেশের ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পেল বিশ্ববিদ্যালয়জীবনের গল্প ‘অন্যপাতা’ প্রধানমন্ত্রীর জাপান সফরে থাকছেন না টোকিওর রাষ্ট্রদূত দাউদ আলী
  • হাত-পায়ের ত্বককে দাগমুক্ত রাখার সহজ উপায়

    হাত-পায়ের ত্বককে দাগমুক্ত রাখার সহজ উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাত-পায়ের কালো দাগ অনেকেরই দেখা যায় এবং এটি খুব সাধারণ একটি ত্বকের সমস্যা। সাধারণত রোদ, ঘাম, ধুলাবালি এবং শুষ্ক ত্বকের কারণে এই দাগ তৈরি হয়। যদিও এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, তবু দাগগুলো অনেক সময় দৃষ্টিতে অস্বস্তিকর লাগে। নিচে আমরা জানাবো এই সমস্যার কারণ, কিছু সহজ রেমেডি এবং প্রতিরোধের টিপস।

    • কালো দাগ হওয়ার সাধারণ কারণ
    • সূর্যের অতিরিক্ত রোদে পড়া 
    • শুষ্ক ত্বক বা ময়েশ্চার না দেওয়া
    • পুরনো ইনজুরি বা কাটার দাগ
    • নিয়মিত ঘষা বা রাবিং (যেমন স্যান্ডেল বা মোজা পরার জায়গায়)
    • ডেড স্কিন জমে যাওয়া

    হোম রেমেডি (প্রাকৃতিক উপায়)

    ১. লেবু ও চিনি স্ক্রাব

    • ১ টেবিল চামচ লেবুর রস 
    • ১ টেবিল চামচ চিনি

    ভালোভাবে মিশিয়ে হাতে-পায়ে ৫ মিনিট ঘষে ধুয়ে ফেলুন।

    উপকার: লেবুর ভিটামিন C দাগ হালকা করে, আর চিনি ডেড স্কিন তুলে দেয়।

    ২. চালের গুড়া, দুধ ও মধু প্যাক

    • ২ টেবিল চামচ চালের গুড়া
    • ১ টেবিল চামচ দুধ
    • ১ চা চামচ মধু 

    পেস্ট বানিয়ে ১৫–২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

    উপকার: ত্বক ফর্সা ও মসৃণ হয়।

    ৩. আলু রস ও লেবুর রস

    • আধা আলুর রস 
    • ১ চা চামচ লেবুর রস

    মিশিয়ে কালো দাগের জায়গায় লাগান, ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

    উপকার: আলুর এনজাইম ত্বক উজ্জ্বল করে।

    ৪. অ্যালোভেরা জেল ও ভিটামিন ই অয়েল

    • অ্যালোভেরা জেল 
    • কয়েক ফোঁটা ভিটামিন ই অয়েল

    মিশিয়ে রাতে ঘুমানোর আগে লাগান।

    উপকার: ত্বক ময়েশ্চারাইজ ও রিপেয়ার করে।

    অতিরিক্ত টিপস

    • নিয়মিত স্ক্রাব করুন সপ্তাহে ২–৩ দিন।
    • বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করুন 
    • প্রচুর পানি পান করুন।
    • রাতে ময়েশ্চারাইজার লাগান

    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ