রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘রূপনগরের রাজকন্যা’ হয়ে নতুন গানে সালমা স্বর্ণের দাম কমায় দুবাইয়ের গয়নার দোকানে ক্রেতাদের ভিড় নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা ছাত্রশিবিরের, গ্রেপ্তারের দাবি নতুন প্রশিক্ষণকেন্দ্রে বিসিবির বিনিয়োগের ৭০ শতাংশ অর্থ আসবে স্পনসরশিপে মৎস্য রপ্তানি বাড়াতে পিছিয়ে থাকার কারণ খুঁজে দেখার আহ্বান প্রতিমন্ত্রীর শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেবে থাইল্যান্ড

    বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেবে থাইল্যান্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    থাইল্যান্ডে বারবার চিকিৎসা নিতে হয় এমন বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদিকে তিনি এ অনুরোধ জানান। জবাবে প্রয়োজন রয়েছে এমন রোগীদের ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত।

    রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

    সাক্ষাতে বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে হুমায়ুন কবির বলেন, দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    উচ্চপর্যায়ের সফরের প্রস্তাবকে স্বাগত জানান থাইল্যান্ডের রাষ্ট্রদূত। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

    বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া রোগীদের প্রতি দেশটির উদার সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় যেসব রোগীর বারবার চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে হয়, তাঁদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার অনুরোধ জানান তিনি।

    জবাবে রাষ্ট্রদূত বলেন, যেসব রোগীর এ ধরনের ভিসার প্রয়োজন, তাঁদের তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

    সাক্ষাতে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ মর্যাদা পেতে বাংলাদেশের আবেদনের প্রতি এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষায় অব্যাহত সমর্থনের জন্য থাইল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।

    এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা চান তিনি।

    রাষ্ট্রদূত এসব বিষয়ে থাইল্যান্ডের পক্ষ থেকে সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন