রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘রূপনগরের রাজকন্যা’ হয়ে নতুন গানে সালমা স্বর্ণের দাম কমায় দুবাইয়ের গয়নার দোকানে ক্রেতাদের ভিড় নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা ছাত্রশিবিরের, গ্রেপ্তারের দাবি নতুন প্রশিক্ষণকেন্দ্রে বিসিবির বিনিয়োগের ৭০ শতাংশ অর্থ আসবে স্পনসরশিপে মৎস্য রপ্তানি বাড়াতে পিছিয়ে থাকার কারণ খুঁজে দেখার আহ্বান প্রতিমন্ত্রীর শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ‘রূপনগরের রাজকন্যা’ হয়ে নতুন গানে সালমা

    ‘রূপনগরের রাজকন্যা’ হয়ে নতুন গানে সালমা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘আমি রূপনগরের রাজকন্যা পূর্ণিমার চান/ নিজের হাতে আল্লায় আমায় বানাইছে রূপবান’—এমন কথার সুরে নতুন গানে হাজির হয়েছেন লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। ‘রূপকুমারী’ শিরোনামের গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পিয়াল হাসান।

    গতকাল অনলাইনে প্রকাশিত হয়েছে গানটির ভিডিও। পিয়াল হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানচিত্রটি।

    গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। সুর করেছেন পিয়াল হাসান ও শাহরিয়ার রাফাত। সংগীতায়োজনও করেছেন শাহরিয়ার রাফাত। গানচিত্রে একদল নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করেছেন রুহুল আমিন ও আঞ্জুমান মেহজাবিন। ভিডিওটি নির্মাণ করেছেন নাজমুল ইভান।

    নতুন গানটির প্রসঙ্গে সালমা নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে লিখেছেন, ‘আমি তো সত্যিই রূপনগরের রাজকন্যা! নামেই নয়, নিজের স্বপ্ন, আত্মবিশ্বাস আর ভালোবাসায়ও আমি রূপনগরের রাজকন্যা।’

    গান ও কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমা। সপ্তাহখানেক আগে প্রকাশিত হয়েছে তার আরেকটি গান ‘মিছামিছি তোমায় নিয়া বানাইছিলাম ঘর’। এরই মধ্যে সম্প্রতি আরও একটি গানের রেকর্ডিং করেছেন তিনি। পাশাপাশি চলছে নিয়মিত মঞ্চ পরিবেশনা।

    তিন দিন আগেই চট্টগ্রামে একটি অনুষ্ঠানে গান গেয়েছেন এই শিল্পী। সালমা জানিয়েছেন, শীত মৌসুমজুড়েও দেশের বিভিন্ন স্থানে কনসার্ট নিয়ে ব্যস্ত থাকবেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন